আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

১১. নবীজী ﷺ থেকে বিবাহ শাদী সম্পর্কিত বর্ণনা

হাদীস নং: ১১৪৪
আন্তর্জাতিক নং: ১১৪৪
নবীজী ﷺ থেকে বিবাহ শাদী সম্পর্কিত বর্ণনা
মুশরিক দম্পতির একজন যদি ইসলাম গ্রহণ করে।
১১৪৫. ইউসূফ ইবনে ঈসা (রাহঃ) ..... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) এর যুগে এক ব্যক্তি মুসলিম হয়ে আসে। এরপর তার স্ত্রীও ইসলাম গ্রহণ করে। ঐ ব্যক্তি তখন বলল, ইয়া রাসূলাল্লাহ! এই মহিলাও আমার সঙ্গে ইসলাম গ্রহণ করেছে। তাকে আমার কাছে ফিরিয়ে দিন। অনন্তর তিনি মহিলাটিকে তার কাছে ফিরিয়ে দেন।

এই হাদীসটি হাসান-সহীহ। আব্দ ইবনে হুমায়দকে শুনেছি যে, আমি ইয়াযীদ ইবনে হারূনকে এই হাদীসটি মুহাম্মাদ ইবনে ইসহাক (রাহঃ) এর সূত্রে উল্লেখ করতে শুনেছি। হজ্জজ এর হাদীসটি হলো আমর ইবনে শুআয়ব- তাঁর পিতা-তাঁর পিতামহ থেকে বর্ণিত যে নবী (ﷺ) কন্যা যায়নাবকে তাঁর স্বামী আবুল আস ইবনে রাবী এর নিকট নতুন মোহরানায় নতুন করে বিয়ে দিয়ে ফিরিয়ে দিয়েছেন। ইয়াযীদ ইবনে হারূন বলেন, ইবনে আব্বাস (রাযিঃ) বর্ণিত হাদীসটি সনদ হিসাবে বিশুদ্ধতর। কিন্তু আমল হলো আমর ইবনে শুআয়ব- তাঁর পিতা- তাঁর পিতামহ থেকে বর্ণিত হাদীস অনুসারে।
أبواب النكاح عن رسول الله ﷺ
باب مَا جَاءَ فِي الزَّوْجَيْنِ الْمُشْرِكَيْنِ يُسْلِمُ أَحَدُهُمَا
حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى، قَالَ حَدَّثَنَا وَكِيعٌ، قَالَ حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَجُلاً، جَاءَ مُسْلِمًا عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم ثُمَّ جَاءَتِ امْرَأَتُهُ مُسْلِمَةً فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّهَا كَانَتْ أَسْلَمَتْ مَعِي فَرُدَّهَا عَلَىَّ . فَرَدَّهَا عَلَيْهِ . هَذَا حَدِيثٌ صَحِيحٌ .
سَمِعْتُ عَبْدَ بْنَ حُمَيْدٍ، يَقُولُ سَمِعْتُ يَزِيدَ بْنَ هَارُونَ، يَذْكُرُ عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، هَذَا الْحَدِيثَ وَحَدِيثَ الْحَجَّاجِ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَدَّ ابْنَتَهُ زَيْنَبَ عَلَى أَبِي الْعَاصِي بِمَهْرٍ جَدِيدٍ وَنِكَاحٍ جَدِيدٍ . قَالَ يَزِيدُ بْنُ هَارُونَ حَدِيثُ ابْنِ عَبَّاسٍ أَجْوَدُ إِسْنَادًا . وَالْعَمَلُ عَلَى حَدِيثِ عَمْرِو بْنِ شُعَيْبٍ .