আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

১১. নবীজী ﷺ থেকে বিবাহ শাদী সম্পর্কিত বর্ণনা

হাদীস নং: ১১২৩
আন্তর্জাতিক নং: ১১২৩
নবীজী ﷺ থেকে বিবাহ শাদী সম্পর্কিত বর্ণনা
’শিগার’ নিকাহ নিষিদ্ধ।
১১২৪. মুহাম্মাদ ইবনে আব্দুল মালিক ইবনে আবু শাওয়ারিব (রাহঃ) ..... ইমরান ইবনে হুসাইন (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, ইসলামে ‘জালাব’* (যাকাতের সম্পদ একত্রীকরণ) জানাব (দূরে সরানো) এবং শিগার (বিনিময়ে বিবাহ) নেই। আর অন্যের মাল ছিনতাইকারী আমাদের অন্তর্ভক্ত নয়।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। এই বিষয়ে আনাস, আবু রায়হানা, ইবনে উমর, জাবির, মুআবিয়া, আবু হুরায়রা এবং ওয়াইল ইবনে হুজর (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।

* যাকাত যোগ্য উট বকরী ইত্যাদি একত্রিত করার জন্য মালিককে বাধ্য করাকে ‘জালাব’ এবং যাকাত আদায়কারী থেকে এগুলিকে দূরে সরিয়ে নেয়াকে 'জানাব’ বলা হয় ।
أبواب النكاح عن رسول الله ﷺ
باب مَا جَاءَ فِي النَّهْىِ عَنْ نِكَاحِ الشِّغَار
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي الشَّوَارِبِ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، حَدَّثَنَا حُمَيْدٌ، وَهُوَ الطَّوِيلُ قَالَ حَدَّثَ الْحَسَنُ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ جَلَبَ وَلاَ جَنَبَ وَلاَ شِغَارَ فِي الإِسْلاَمِ وَمَنِ انْتَهَبَ نُهْبَةً فَلَيْسَ مِنَّا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَنَسٍ وَأَبِي رَيْحَانَةَ وَابْنِ عُمَرَ وَجَابِرٍ وَمُعَاوِيَةَ وَأَبِي هُرَيْرَةَ وَوَائِلِ بْنِ حُجْرٍ .

হাদীসের ব্যাখ্যা:

যদি হৃদয়ে অনু পরিমাণ ঈমানও থাকে তবে এ সাবধানবাণী খুবই শক্ত ধমক। কারো জিনিস ছিনতাই ও লুণ্ঠনকারী রাসূলুল্লাহ ﷺ-এর দল ও লোকজনের মধ্যে নেই। যাকে তিনি নিজের থেকে পৃথক ও দূর করে দিয়েছেন সে বড়ই বঞ্চিত ও দুর্ভাগা।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান