আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

১১. নবীজী ﷺ থেকে বিবাহ শাদী সম্পর্কিত বর্ণনা

হাদীস নং: ১০৯২
আন্তর্জাতিক নং: ১০৯২
নবীজী ﷺ থেকে বিবাহ শাদী সম্পর্কিত বর্ণনা
স্ত্রীর সাথে মিলনের দুআ।
১০৯২. ইবনে আবু উমর (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যখন স্ত্রীর সহিত মিলিত হয়, তখন বলবে,

بِسْمِ اللَّهِ اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا

আল্লাহর নামে, হে আল্লাহ্ আমাদের থেকে শয়তানকে দূরে রাখ, এবং আমাদের যা দান করবে তা থেকেও শয়তানকে বিদুরিত করে দাও’’ (এ মিলনে) যদি আল্লাহ্ তাদের মধ্যে কোন সন্তানের ফয়সালা করেন তবে শয়তান তার কোন ক্ষতি করতে পারবে না। - ইবনে মাজাহ, বুখারি

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
أبواب النكاح عن رسول الله ﷺ
باب مَا جَاءَ فِيمَا يَقُولُ إِذَا دَخَلَ عَلَى أَهْلِهِ
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ مَنْصُورٍ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لَوْ أَنَّ أَحَدَكُمْ إِذَا أَتَى أَهْلَهُ قَالَ بِسْمِ اللَّهِ اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا فَإِنْ قَضَى اللَّهُ بَيْنَهُمَا وَلَدًا لَمْ يَضُرَّهُ الشَّيْطَانُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

হাদীসের ব্যাখ্যা:

শায়খ আবদুল হক মুহাদ্দিসে দেলভী রহমতুল্লাহি আলাইহি এ হাদীসের ব্যাখ্যা প্রসঙ্গে লিখেন:
"এ হাদীসের দ্বারা প্রতীয়মান হয় যে, সঙ্গমকালে যদি আল্লাহর কাছে এরূপ দু'আ করা না হয় এবং আল্লাহর নাম বিস্মৃত হয়ে পশুর মত নিজের পাশবিক বৃত্তি চরিতার্থ করতে লেগে যায়, তাহলে সে সঙ্গমের ফলশ্রুতিতে ভূমিষ্ঠ সন্তান শয়তানের অনিষ্ট থেকে রক্ষা পাবে না।"

তারপর তিনি আরো লিখেন:

"আজকের প্রজন্মের নীতি-নৈতিকতা বিবর্জিত হীন চরিত্রের গোড়ায় এ গলদই নিহিত রয়েছে।"

আল্লাহ তা'আলা আমাদেরকে রাসূলুল্লাহ ﷺ-এর হিদায়াতসমূহের উপর আমল করার এবং এগুলো থেকে উপকৃত হওয়ার তাওফীক দান করুন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)