আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
১১. নবীজী ﷺ থেকে বিবাহ শাদী সম্পর্কিত বর্ণনা
হাদীস নং: ১০৮৯
আন্তর্জাতিক নং: ১০৮৯
নবীজী ﷺ থেকে বিবাহ শাদী সম্পর্কিত বর্ণনা
বিবাহের ঘোষণা।
১০৮৯. আহমদ ইবনে মানী (রাহঃ) ..... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, বিবাহের ঘোষণা দিবে এবং তা মসজিদে সম্পন্ন করবে। আর এ উপলক্ষ্যে দফ বাজাবে। -বিবাহের ঘোষণা দিবে এ অংশ ব্যতিত হাদীসটি যইফ। ইবনে মাজাহ
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই বিষয়ে এই হাদীসটি হাসান গারীব। রাবী ঈসা ইবনে মায়মুন আনসারী হাদীস বর্ণনায় যঈফ। আর যে ঈসা ইবনে মায়মুন তাফসীর বিষয়ে ইবনে আবু নাজীহ (রাহঃ) থেকে বর্ণনা করেছেন তিনি নির্ভরযোগ্য।

أبواب النكاح عن رسول الله ﷺ
باب مَا جَاءَ فِي إِعْلاَنِ النِّكَاحِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا عِيسَى بْنُ مَيْمُونٍ الأَنْصَارِيُّ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَعْلِنُوا هَذَا النِّكَاحَ وَاجْعَلُوهُ فِي الْمَسَاجِدِ وَاضْرِبُوا عَلَيْهِ بِالدُّفُوفِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ حَسَنٌ فِي هَذَا الْبَابِ . وَعِيسَى بْنُ مَيْمُونٍ الأَنْصَارِيُّ يُضَعَّفُ فِي الْحَدِيثِ . وَعِيسَى بْنُ مَيْمُونٍ الَّذِي يَرْوِي عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ التَّفْسِيرَ هُوَ ثِقَةٌ .
হাদীসের ব্যাখ্যা:
রাসুলুল্লাহ ﷺ-এর এ নির্দেশের প্রকাশ্য উদ্দেশ্য এটাই যে, বিয়ে গোপনে হবে না, এতে বিরাট ফাসাদের আশংকা রয়েছে। সুতরাং ঘোষণার মাধ্যমেই বিয়ে সম্পন্ন করা হবে। আর এ জন্য সহজ ও উত্তম পন্থা এটাই যে, অনুষ্ঠান মসজিদে করা হবে। এতে মসজিদের বরকতও হাসিল হবে এবং লোকজনকে একত্র করার ঝামেলা হবে না। অন্যদিকে সাক্ষীর শর্তও স্বয়ং পূর্ণ হয়ে যাবে।
রাসূলুল্লাহ ﷺ-এর যুগে বিয়ে-শাদী উপলক্ষে দফ বাজাবার প্রথা ছিল। আর নিঃসন্দেহে এ অনুষ্ঠানের দাবি হচ্ছে-তা একেবারে শুদ্ধ না হয়ে কতক আনন্দের উপকরণ হোক। এজন্য তিনি দফ বাজাবার অনুমতি বরং এক রকম উৎসাহ দিয়েছেন।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)