আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

১০. জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১০৭২
আন্তর্জাতিক নং: ১০৭২
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
কবরের আযাব।
১০৭২. হান্নাদ (রাহঃ) ..... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, মারা যাওয়ার পর মৃত ব্যক্তির সামনে তার মূল বাসস্থানকে তুলে ধরা হবে। সে যদি জান্নাতী হয় তবে জান্নাতের বাসস্থান আর যদি সে জাহান্নামী হয় তবে জাহান্নামের বাসস্থান। পরে বলা হবে, এ-ই তোমার স্থান। অবশেষে আল্লাহ তাআলা তোমাকে কিয়ামতের দিন উত্থিত করবেন। - বুখারি, মুসলিম

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
أبواب الجنائز عن رسول الله ﷺ
باب مَا جَاءَ فِي عَذَابِ الْقَبْرِ
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا مَاتَ الْمَيِّتُ عُرِضَ عَلَيْهِ مَقْعَدُهُ بِالْغَدَاةِ وَالْعَشِيِّ فَإِنْ كَانَ مِنْ أَهْلِ الْجَنَّةِ فَمِنْ أَهْلِ الْجَنَّةِ وَإِنْ كَانَ مِنْ أَهْلِ النَّارِ فَمِنْ أَهْلِ النَّارِ ثُمَّ يُقَالُ هَذَا مَقْعَدُكَ حَتَّى يَبْعَثَكَ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ " . قَالَ أَبُو عِيسَى وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

হাদীসের ব্যাখ্যা:

সকাল-সন্ধ্যায় বেহেশত ও দোযখের স্থান দেখান হবে। দোযখী ব্যক্তি তার দোযখের স্থান দেখে ভীত ও শঙ্কিত হবে, প্রকৃত আযাব লাভের পূর্বে আযাবের ভয়ঙ্কর রূপ উপলব্ধি করবে এবং অশান্তির আগুনে তিলেতিলে জ্বলতে থাকবে। অপরপক্ষে জান্নাতী ব্যক্তি জান্নাতের পূতঃপবিত্র জীবনের আরাম-আয়েশের সন্ধান পেয়ে খুব খুশী হবে। দুঃখ কষ্ট ভুলে যাবে। জান্নাতের সুখ-শান্তি উপভোগ করার জন্য জান্নাতে দাখিল হওয়ার প্রয়োজন রয়েছে। কিন্তু জান্নাতী ব্যক্তি জান্নাত লাভের পূর্বে আলমে বারযাখ থেকে আল্লাহর অশেষ মেহেরবাণীতে জান্নাতের আনন্দ উপভোগ করতে থাকবেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)