আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৮. নবীজী ﷺ থেকে বর্ণিত রোযার অধ্যায়
হাদীস নং: ৮০৭
আন্তর্জাতিক নং: ৮০৭
নবীজী ﷺ থেকে বর্ণিত রোযার অধ্যায়
রোযাদারকে ইফতার করানোর ফযীলত।
৮০৫. হান্নাদ (রাহঃ) ...... যায়দ ইবনে খালিদ জুহানী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, কেউ যদি কোন রোযাদারকে ইফতার করায় তবে তার জন্যও অনুরূপ (রোযার) সাওয়াব হবে। কিন্তু এতে রোযা পালনকারীর সাওয়াবে কোন ঘাটতি হবে না। - ইবনে মাজাহ
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ্।
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ্।
أبواب الصوم عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي فَضْلِ مَنْ فَطَّرَ صَائِمًا
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي سُلَيْمَانَ، عَنْ عَطَاءٍ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ فَطَّرَ صَائِمًا كَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ غَيْرَ أَنَّهُ لاَ يَنْقُصُ مِنْ أَجْرِ الصَّائِمِ شَيْئًا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
হাদীসের ব্যাখ্যা:
আল্লাহ্ তা'আলার অনুগ্রহমূলক নীতিগুলোর মধ্যে এটাও একটি নীতি যে, তিনি কোন নেক আমলের প্রতি উৎসাহ দানকারী অথবা এতে সাহায্যকারীকেও স্বয়ং আমলকারীর সমান সওয়াব দিয়ে থাকেন। বাস্তবতার জ্ঞান থেকে বঞ্চিত যেসব লোক আল্লাহ্ তা'আলার অপার অনুগ্রহের সাথে পরিচিত নয়, তাদের মনেই কেবল এসব সুসংবাদের ব্যাপারে সন্দেহ-সংশয় সৃষ্টি হয়ে থাকে।
اللهم انت كما اثنيت على نفسك
اللهم انت كما اثنيت على نفسك
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)