আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৮. নবীজী ﷺ থেকে বর্ণিত রোযার অধ্যায়
হাদীস নং: ৭৪৬
আন্তর্জাতিক নং: ৭৪৬
নবীজী ﷺ থেকে বর্ণিত রোযার অধ্যায়
সোমবার ও বৃহস্পতিবারের রোযা পালন ।
৭৪৪. মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) .... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন যে, রাসূলুল্লাহ (ﷺ) মাসের শনি, রবি ও সোমবার রোযা পালন করতেন। আর অপর মাসের মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রোযা পালন করতেন।
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান। আব্দুর রহমান ইবনে মাহদী এই হাদীসটি সুফিয়ান (রাহঃ) থেকে বর্ণনা করেছেন। তবে তিনি এটিকে মারফু করেন নি।
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান। আব্দুর রহমান ইবনে মাহদী এই হাদীসটি সুফিয়ান (রাহঃ) থেকে বর্ণনা করেছেন। তবে তিনি এটিকে মারফু করেন নি।
أبواب الصوم عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي صَوْمِ يَوْمِ الاِثْنَيْنِ وَالْخَمِيسِ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ، وَمُعَاوِيَةُ بْنُ هِشَامٍ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ خَيْثَمَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَصُومُ مِنَ الشَّهْرِ السَّبْتَ وَالأَحَدَ وَالاِثْنَيْنِ وَمِنَ الشَّهْرِ الآخَرِ الثُّلاَثَاءَ وَالأَرْبِعَاءَ وَالْخَمِيسَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ . وَرَوَى عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ هَذَا الْحَدِيثَ عَنْ سُفْيَانَ وَلَمْ يَرْفَعْهُ .
হাদীসের ব্যাখ্যা:
হযরত আয়েশা রাযি. এর অন্য বর্ণনায় জানা গিয়েছে যে, মাসের তিন রোযার ব্যাপারে হুযুর (ﷺ)-এর কোন ধরাবাঁধা নিয়ম ছিল না। এজন্য হযরত আয়েশার এ হাদীসের অর্থ কেবল এটাই যে, তিনি এমনও করতেন যে, কোন এক মাসে কোন সপ্তাহের প্রথম তিন দিন, শনি, রবি ও সোমবার রোযা রেখে নিতেন, আর দ্বিতীয় মাসে পরবর্তী তিন দিন অর্থাৎ, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রোযা রেখে নিতেন। (আর শুক্রবার দিন সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযি.-এর বর্ণনা আছে যে, শুক্রবার দিন তিনি অধিকাংশত রোযা রাখতেন।) তাই দেখা গেল, তিনি যেন বিশেষ দিন ও তারিখ যেগুলোর রোযা রাখার বিশেষ ফযীলত রয়েছে, এগুলো ছাড়াও সপ্তাহের প্রতিটি দিনে যেন তাঁর নফল রোযা পড়ে, এর প্রতি লক্ষ্য রাখতেন, যাতে মানুষ বুঝে নেয় যে, আল্লাহর দেয়া প্রতিটি দিনই বরকতময় এবং ইবাদতের দিন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)