আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

২. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়

হাদীস নং: ৪১৭
আন্তর্জাতিক নং: ৪১৭
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়
ফজরের দু’রাকআত (সুন্নত) সংক্ষিপ্ত করা এবং তাতে নবী (ﷺ)-এর কিরা’আত।
৪১৭. মাহমুদ ইবনে গায়লান ও আবু আম্মার ..... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ আমি একমাস পর্যন্ত রাসূল (ﷺ) কে লক্ষ্য করেছি। তিনি ফজরের পূর্বের দু’রাক’আতে ’কুল ইয়া আয়্যূহাল কাফিরূন’ এবং ‘কুল হুওয়াল্লাহু আহাদ’ পাঠ করতেন।
أبواب الصلاة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي تَخْفِيفِ رَكْعَتَىِ الْفَجْرِ وَمَا كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقْرَأُ فِيهِمَا
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، وَأَبُو عَمَّارٍ قَالاَ حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ رَمَقْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم شَهْرًا فَكَانَ يَقْرَأُ فِي الرَّكْعَتَيْنِ قَبْلَ الْفَجْرِ بِـْ : (يَا أَيُّهَا الْكَافِرُونَ ) وَ (قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ) قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ مَسْعُودٍ وَأَنَسٍ وَأَبِي هُرَيْرَةَ وَابْنِ عَبَّاسٍ وَحَفْصَةَ وَعَائِشَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ وَلاَ نَعْرِفُهُ مِنْ حَدِيثِ الثَّوْرِيِّ عَنْ أَبِي إِسْحَاقَ إِلاَّ مِنْ حَدِيثِ أَبِي أَحْمَدَ وَالْمَعْرُوفُ عِنْدَ النَّاسِ حَدِيثُ إِسْرَائِيلَ عَنْ أَبِي إِسْحَاقَ . وَقَدْ رُوِيَ عَنْ أَبِي أَحْمَدَ عَنْ إِسْرَائِيلَ هَذَا الْحَدِيثُ أَيْضًا . وَأَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ ثِقَةٌ حَافِظٌ . قَالَ سَمِعْتُ بُنْدَارًا يَقُولُ مَا رَأَيْتُ أَحَدًا أَحْسَنَ حِفْظًا مِنْ أَبِي أَحْمَدَ الزُّبَيْرِيِّ . وَأَبُو أَحْمَدَ اسْمُهُ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ الْكُوفِيُّ الأَسَدِيُّ .

হাদীসের তাখরীজ (সূত্র):

এই বিষয়ে ইবনে মাসউদ, আনাস, আবু হুরায়রা, ইবনে আব্বাস, হাফসা ও আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান। সাওরীর বরাতে আবু ইসহাকের রিওয়ায়াতে আবু আহমাদের সনদে ব্যতীত আছে কিনা আমরা জানি না। হাদীসবিদগণের নিকট প্রসিদ্ধ হ’ল ইসরাঈলের সূত্রে আবু ইসহাকের রিওয়ায়াত। আহমদ ... ইসরাঈল (রাহঃ) সূত্রেও এই হাদীসটি বর্ণিত আছে। আবু আহমদ যুবাইরী হাদীস বর্ণনায় বিশ্বস্ত। রাবী বলেনঃ আমি বুন্দারকে বলতে শুনেছি, আবু আহমদ যুবাইরী থেকে অধিক স্মরণশক্তিসম্পন্ন আমি আর কাউকে দেখিনি। আবু আহমদ আয্-যুবাইরী বিশ্বস্ত ও হাফিযুল হাদীস রাবী। তাঁর নাম হ’ল, মুহাম্মাদ ইবনে আবদিল্লাহ ইবনে আয্-যুবাইর, আল-কূফী আল-আসাদী।
tahqiqতাহকীক:তাহকীক চলমান