আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

২. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়

হাদীস নং: ৩৬৮
আন্তর্জাতিক নং: ৩৬৮
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়
নামাযে ইশারা করা।
৩৬৮. মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) .... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ আমি বিলালকে বললাম, নামাযরত অবস্থায় সালাম দিলে রাসূল (ﷺ) কিভাবে এর জওয়াব দিতেন? তিনি বললেনঃ তখন হাতে ইশারা করতেন।
أبواب الصلاة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي الإِشَارَةِ فِي الصَّلاَةِ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا هِشَامُ بْنُ سَعْدٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قُلْتُ لِبِلاَلٍ كَيْفَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَرُدُّ عَلَيْهِمْ حِينَ كَانُوا يُسَلِّمُونَ عَلَيْهِ وَهُوَ فِي الصَّلاَةِ قَالَ كَانَ يُشِيرُ بِيَدِهِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَحَدِيثُ صُهَيْبٍ حَسَنٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ اللَّيْثِ عَنْ بُكَيْرٍ . وَقَدْ رُوِيَ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنِ ابْنِ عُمَرَ قَالَ قُلْتُ لِبِلاَلٍ كَيْفَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَصْنَعُ حَيْثُ كَانُوا يُسَلِّمُونَ عَلَيْهِ فِي مَسْجِدِ بَنِي عَمْرِو بْنِ عَوْفٍ قَالَ كَانَ يَرُدُّ إِشَارَةً . وَكِلاَ الْحَدِيثَيْنِ عِنْدِي صَحِيحٌ لأَنَّ قِصَّةَ حَدِيثِ صُهَيْبٍ غَيْرُ قِصَّةِ حَدِيثِ بِلاَلٍ . وَإِنْ كَانَ ابْنُ عُمَرَ رَوَى عَنْهُمَا فَاحْتَمَلَ أَنْ يَكُونَ سَمِعَ مِنْهُمَا جَمِيعًا .

হাদীসের তাখরীজ (সূত্র):

ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ এই হাদীসটি হাসান-সহীহ। সুহায়ব (রাহঃ) বর্ণিত হাদীসটি হাসান। এটি লাঈস ইবনে বুকায়র (রাহঃ) এর সূত্র ব্যতীত অন্য কোন সূত্রে বর্ণিত আছে বলে আমাদের জানা নেই। যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু আনহু এর সূত্রে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, তিনি বলেনঃ আমি বিলাল রাদিয়াল্লাহু আনহু কে জিজ্ঞাসা করেছিলাম বনূ আমর ইবনে আওফ-এর মসজিদে নামাযরত অবস্থায় রাসূল (ﷺ)-কে সালাম দিলে তিনি কিভাবে-এর উত্তর দিয়েছিলেন? বললেনঃ ইশারায় জবাব দিতেন। ইমাম আবু ঈসা তিরমিযী বলেনঃ বিলাল ও সুহায়ব উভয়ের হাদীস ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করেছেন বটে, তবে আমার নিকট উভয় হাদীসই সহীহ। বিলাল-এর হাদীসটির প্রেক্ষাপট সুহায়ব-এর হাদীসটির প্রেক্ষাপট থেকে ভিন্ন। সম্ভবত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু উভয়ের নিকট থেকেই হাদীস শুনেছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান