আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

২. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়

হাদীস নং: ৩৬৩
আন্তর্জাতিক নং: ৩৬৩
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়
এই বিষয়ে আরেকটি অনুচ্ছেদ।
৩৬৩. আব্দুল্লাহ ইবনে আবী জিয়াদ (রাহঃ) .... আনাস (রাযিঃ) সূত্রে বর্ণিত আছে যে, আনাস (রাযিঃ) বলেন, রাসুল (ﷺ) অসুস্থতার সময় শরীরে একটি কাপড় জড়িয়ে আবু বকর (রাযিঃ) এর পিছনে বসে নামায আদায় করেছেন।
أبواب الصلاة عن رسول الله صلى الله عليه وسلم
باب مِنْهُ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي زِيَادٍ، حَدَّثَنَا شَبَابَةُ بْنُ سَوَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ طَلْحَةَ، عَنْ حُمَيْدٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ صَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي مَرَضِهِ خَلْفَ أَبِي بَكْرٍ قَاعِدًا فِي ثَوْبٍ مُتَوَشِّحًا بِهِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . قَالَ وَهَكَذَا رَوَاهُ يَحْيَى بْنُ أَيُّوبَ عَنْ حُمَيْدٍ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ . وَقَدْ رَوَاهُ غَيْرُ وَاحِدٍ عَنْ حُمَيْدٍ عَنْ أَنَسٍ وَلَمْ يَذْكُرُوا فِيهِ عَنْ ثَابِتٍ . وَمَنْ ذَكَرَ فِيهِ عَنْ ثَابِتٍ فَهُوَ أَصَحُّ .

হাদীসের তাখরীজ (সূত্র):

ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ এই হাদিসটি হাসান সহিহ। ইয়াহইয়া ইবনে আইউব (রাহঃ) ও হুমায়দ আনাস (রাযিঃ) সুত্রে এবং একাধিক রাবী ও হুমায়দ আনাস (রাযিঃ) সনদে এই হাদিসটি বর্ণনা করেছেন। তারা তাদের সনদে হুমায়দ (রাহঃ) ও আনাস (রাযিঃ) এর মাঝে সাবিত (রাহঃ) এর উল্লেখ করননি। তবে যারা উল্লেখ করেছনে, তাদের রিওয়ায়াতই অধিকতর সহিহ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান