আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
২. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়
হাদীস নং: ৩১৮
আন্তর্জাতিক নং: ৩১৮
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়
মসজিদ নির্মাণের ফযীলত।
৩১৮. বুনদার (রাহঃ) .... উসমান ইবনে আফফান (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন যে, উসমান (রাযিঃ) বলেনঃ আমি রাসূল (ﷺ)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর জন্য কোন মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তার জন্য তদ্রূপ একটি বাড়ি জান্নাতে নির্মাণ করবেন।
أبواب الصلاة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي فَضْلِ بُنْيَانِ الْمَسْجِدِ
حَدَّثَنَا بُنْدَارٌ، حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْحَنَفِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ جَعْفَرٍ، عَنْ أَبِيهِ، عَنْ مَحْمُودِ بْنِ لَبِيدٍ، عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " مَنْ بَنَى لِلَّهِ مَسْجِدًا بَنَى اللَّهُ لَهُ مِثْلَهُ فِي الْجَنَّةِ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي بَكْرٍ وَعُمَرَ وَعَلِيٍّ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَأَنَسٍ وَابْنِ عَبَّاسٍ وَعَائِشَةَ وَأُمِّ حَبِيبَةَ وَأَبِي ذَرٍّ وَعَمْرِو بْنِ عَبَسَةَ وَوَاثِلَةَ بْنِ الأَسْقَعِ وَأَبِي هُرَيْرَةَ وَجَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عُثْمَانَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَمَحْمُودُ بْنُ لَبِيدٍ قَدْ أَدْرَكَ النَّبِيَّ صلى الله عليه وسلم وَمَحْمُودُ بْنُ الرَّبِيعِ قَدْ رَأَى النَّبِيَّ صلى الله عليه وسلم وَهُمَا غُلاَمَانِ صَغِيرَانِ مَدَنِيَّانِ .
হাদীসের তাখরীজ (সূত্র):
এই বিষয়ে আবূ বকর, উমর, আলী, আব্দুল্লাহ ইবন আর, আনাস, ইবন আব্বাস, আয়েশা, উম্মু হাবীবা, আবূ যর্, আর ইবনুল আবাসা, ওয়াসিলা ইবন আসকা', আবূ হুরায়রা ও জাবির ইবন আবৃদিল্লাহ (রা) থেকেও হাদীস বর্ণিত আছে।
ইমাম আবূ ঈসা তিরমিযী (র) বলেন : উসমান (রা) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। রাবী মাহমূদ ইবন লাবীদ এবং মাহমূদ ইবনুর রাবী' উভয়েই রাসূল-কে দেখেছেন। তাঁরা উভয়ে ছোট দুই মাদানী বালক ছিলেন।
ইমাম আবূ ঈসা তিরমিযী (র) বলেন : উসমান (রা) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। রাবী মাহমূদ ইবন লাবীদ এবং মাহমূদ ইবনুর রাবী' উভয়েই রাসূল-কে দেখেছেন। তাঁরা উভয়ে ছোট দুই মাদানী বালক ছিলেন।
বর্ণনাকারী: