আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

২. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়

হাদীস নং: ৩০৬
আন্তর্জাতিক নং: ৩০৬
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়
নফল নামায ঘরে আদায় করার ফযীলত।
৩০৬. হান্নাদ (রাহঃ) ...... কুতবা ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ আমি রাসূল (ﷺ)-কে ফজরের প্রথম রাকআতে ‘‘ওয়ান্ নাখলা বাসিকাত’’ [ কাফ ৫০:১০] তিলাওয়াত করতে শুনেছি।
أبواب الصلاة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي فَضْلِ صَلاَةِ التَّطَوُّعِ فِي الْبَيْتِ
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ مِسْعَرٍ، وَسُفْيَانَ، عَنْ زِيَادِ بْنِ عَلاَقَةَ، عَنْ عَمِّهِ، قُطْبَةَ بْنِ مَالِكٍ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقْرَأُ فِي الْفَجْرِ : (وَالنَّخْلَ بَاسِقَاتٍ ) فِي الرَّكْعَةِ الأُولَى . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَمْرِو بْنِ حُرَيْثٍ وَجَابِرِ بْنِ سَمُرَةَ وَعَبْدِ اللَّهِ بْنِ السَّائِبِ وَأَبِي بَرْزَةَ وَأُمِّ سَلَمَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ قُطْبَةَ بْنِ مَالِكٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَرُوِيَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَرَأَ فِي الصُّبْحِ بِالْوَاقِعَةِ . وَرُوِيَ عَنْهُ أَنَّهُ كَانَ يَقْرَأُ فِي الْفَجْرِ مِنْ سِتِّينَ آيَةً إِلَى مِائَةٍ . وَرُوِيَ عَنْهُ أَنَّهُ قَرَأَ : (إِذََا الشَّمْسُ كُوِّرَتْ ) . وَرُوِيَ عَنْ عُمَرَ أَنَّهُ كَتَبَ إِلَى أَبِي مُوسَى أَنِ اقْرَأْ فِي الصُّبْحِ بِطِوَالِ الْمُفَصَّلِ . قَالَ أَبُو عِيسَى وَعَلَى هَذَا الْعَمَلُ عِنْدَ أَهْلِ الْعِلْمِ وَبِهِ قَالَ سُفْيَانُ الثَّوْرِيُّ وَابْنُ الْمُبَارَكِ وَالشَّافِعِيُّ .

হাদীসের তাখরীজ (সূত্র):

এই বিষয়ে আমর ইবনে হুরায়স, জাবির ইবনে সামূরা, আব্দুল্লাহ ইবনু’স-সাইব, আবু বারযা ও উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ কুতায়বা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। ফজরের নামাযে রাসূল (ﷺ) সূরা আল-ওয়াকিআ পড়েছেন বলেও বর্ণিত আছে। আরো বর্ণিত আছে যে, রাসূল (ﷺ) ফজরের নামাযে ষাট থেকে একশত আয়াত তিলাওয়াত করতেন। তিনি إِذََا الشَّمْسُ كُوِّرَتْ তিলাওয়াত করেছেন বলেও রিওয়ায়াত আছে। উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, তিনি আবু মূসা আশআরী রাদিয়াল্লাহু আনহু-কে ফজরের নামাযে তিওয়াল-মুফাসসাল* থেকে তিলাওয়াত করতে লিখেছিলেন। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ আলিমগণ এতদনুসারে আমল গ্রহণ করেছেন। সুফিয়ান সাওরী, ইবনে মুবারক এবং শাফিঈ (রাহঃ)-ও এই অভিমত ব্যক্ত করেছেন।

*সূরা হুজুরাত থেকে সূরা বুরূজের শেষ পর্যন্ত।
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)