আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
২. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়
হাদীস নং: ২৮১
আন্তর্জাতিক নং: ২৮১
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়
ইমামের আগে রুকু ও সিজদায় যাওয়া মাকরূহ।
২৮১. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ...... বারা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, আমরা রাসূল (ﷺ) এর সাথে নামায আদায় করতাম। তিনি রুকু থেকে মাথা তুলতেন। পরে তিনি সিজাদয় না যাওয়া পর্যন্ত আমাদের কেউ পিঠ ঝুকাত না। তিনি সিজাদায় গেলে পরে আমরাও সিজাদয় যেতাম।
أبواب الصلاة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ أَنْ يُبَادَرَ الإِمَامُ بِالرُّكُوعِ وَالسُّجُودِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، حَدَّثَنَا الْبَرَاءُ، وَهُوَ غَيْرُ كَذُوبٍ قَالَ كُنَّا إِذَا صَلَّيْنَا خَلْفَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَرَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ لَمْ يَحْنِ رَجُلٌ مِنَّا ظَهْرَهُ حَتَّى يَسْجُدَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَنَسْجُدَ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَنَسٍ وَمُعَاوِيَةَ وَابْنِ مَسْعَدَةَ صَاحِبِ الْجُيُوشِ وَأَبِي هُرَيْرَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ الْبَرَاءِ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَبِهِ يَقُولُ أَهْلُ الْعِلْمِ إِنَّ مَنْ خَلْفَ الإِمَامِ إِنَّمَا يَتْبَعُونَ الإِمَامَ فِيمَا يَصْنَعُ لاَ يَرْكَعُونَ إِلاَّ بَعْدَ رُكُوعِهِ وَلاَ يَرْفَعُونَ إِلاَّ بَعْدَ رَفْعِهِ . لاَ نَعْلَمُ بَيْنَهُمْ فِي ذَلِكَ اخْتِلاَفًا .
হাদীসের তাখরীজ (সূত্র):
এই বিষয়ে আনাস, মুআবিয়া, ইবনে মাসআদা সাহিবুল জুয়ূশ, আবু হুরায়ারা রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ বারা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি হাসান ও সহীহ। আলিমগণের অভিমত এই যে, ইমামের পিছনে যারা থাকবে তাঁরা ইমামের সকল কাজে অনুরণ করে চলবে। ইমাম রুকূতে না যাওয়া পর্যন্ত তাঁরা রুকুতে যাবে না। ইমাম মাথা না তোলা পর্যন্ত তাঁরা মাথা তুলবে না। এই বিষয়ে আলিমদের মধ্যে কোন মতবিরোধ আছে বলে আমাদের জানা নেই।