আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

২. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়

হাদীস নং: ২৫৬
আন্তর্জাতিক নং: ২৫৬
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়
রুকু এর সময় হাত তোলা।
২৫৬. ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ ফযল ইবনুস সাববাহ আল বাগদাদী (রাহঃ) ও সুফিয়ান ইবনে উয়াইনা যুহরী (রাহঃ) এর সনদে ইবনে আবী উমরের অনুরূপ এই হাদীসটি রিওয়ায়াত করেছেন। এই বিষয়ে উমর আলী ওয়াইল ইবনে হুজর, মালিক ইবনুল হুওয়ায়রিছ, আনাস, আবু হুরায়রা, আবু হুমায়দ, আবু উসায়দ, সাহল ইবনে সা’দ, মুহাম্মাদ বিন মাসলামা, আবু কাতাদা আবু মুসা আল আশআরী, জাবির, উমায়র আল লায়ছী (রাযিঃ) থেকেও হাদীসটি বর্ণিত রয়েছে।
أبواب الصلاة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي رَفْعِ الْيَدَيْنِ عِنْدَ الرُّكُوعِ
قَالَ أَبُو عِيسَى حَدَّثَنَا الْفَضْلُ بْنُ الصَّبَّاحِ الْبَغْدَادِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَ حَدِيثِ ابْنِ أَبِي عُمَرَ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عُمَرَ، وَعَلِيٍّ، وَوَائِلِ بْنِ حُجْرٍ، وَمَالِكِ بْنِ الْحُوَيْرِثِ، وَأَنَسٍ، وَأَبِي، هُرَيْرَةَ وَأَبِي حُمَيْدٍ وَأَبِي أُسَيْدٍ وَسَهْلِ بْنِ سَعْدٍ وَمُحَمَّدِ بْنِ مَسْلَمَةَ وَأَبِي قَتَادَةَ وَأَبِي مُوسَى الأَشْعَرِيِّ وَجَابِرٍ وَعُمَيْرٍ اللَّيْثِيِّ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَبِهَذَا يَقُولُ بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْهُمُ ابْنُ عُمَرَ وَجَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ وَأَبُو هُرَيْرَةَ وَأَنَسٌ وَابْنُ عَبَّاسٍ وَعَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ وَغَيْرُهُمْ وَمِنَ التَّابِعِينَ الْحَسَنُ الْبَصْرِيُّ وَعَطَاءٌ وَطَاوُسٌ وَمُجَاهِدٌ وَنَافِعٌ وَسَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ وَسَعِيدُ بْنُ جُبَيْرٍ وَغَيْرُهُمْ . وَبِهِ يَقُولُ مَالِكٌ وَمَعْمَرٌ وَالأَوْزَاعِيُّ وَابْنُ عُيَيْنَةَ وَعَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ وَالشَّافِعِيُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ . وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ قَدْ ثَبَتَ حَدِيثُ مَنْ يَرْفَعُ يَدَيْهِ وَذَكَرَ حَدِيثَ الزُّهْرِيِّ عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ وَلَمْ يَثْبُتْ حَدِيثُ ابْنِ مَسْعُودٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَمْ يَرْفَعْ يَدَيْهِ إِلاَّ فِي أَوَّلِ مَرَّةٍ . حَدَّثَنَا بِذَلِكَ أَحْمَدُ بْنُ عَبْدَةَ الآمُلِيُّ حَدَّثَنَا وَهْبُ بْنُ زَمْعَةَ عَنْ سُفْيَانَ بْنِ عَبْدِ الْمَلِكِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ . قَالَ وَحَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ قَالَ كَانَ مَالِكُ بْنُ أَنَسٍ يَرَى رَفْعَ الْيَدَيْنِ فِي الصَّلاَةِ . وَقَالَ يَحْيَى وَحَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ كَانَ مَعْمَرٌ يَرَى رَفْعَ الْيَدَيْنِ فِي الصَّلاَةِ . وَسَمِعْتُ الْجَارُودَ بْنَ مُعَاذٍ يَقُولُ كَانَ سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ وَعُمَرُ بْنُ هَارُونَ وَالنَّضْرُ بْنُ شُمَيْلٍ يَرْفَعُونَ أَيْدِيَهُمْ إِذَا افْتَتَحُوا الصَّلاَةَ وَإِذَا رَكَعُوا وَإِذَا رَفَعُوا رُءُوسَهُمْ .

হাদীসের তাখরীজ (সূত্র):

ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি হাসান ও সহীহ।

ইবনে উমর, জাবির ইবনে আবদিল্লাহ, আবু হুরায়রা, আনাস, ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনেয যুবাইর রাদিয়াল্লাহু আনহুম প্রমুখ সাহাবী, হাসান বসরী, আতা, তাউস, মুজাহিদ, নাফি, সালিম ইবনে আবদিল্লাহ সাঈদ ইবনে জুবাইর (রাহঃ) প্রমুখ তাবিঈ এই অভিমত ব্যাক্ত করেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক, শাফিঈ, আহমদ ও ইসহাক (রাহঃ) এর অভিমত ও এ-ই। আব্দুল্লাহ ইবনে মুবারক (রাহঃ) বলেছেন যুহরী সালিম ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু সনদে বর্ণিত হাত তোলা সম্পর্কিত হাদিসটি প্রমাণিত ও সঠিক। কিন্তু প্রথমবার অর্থাৎ তাকবীরে তাহরীম ব্যতীত অন্যস্থানে রাসুল (ﷺ) হাত তুলেননি বলে ইবনে মাসঊদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি প্রমাণিত নয়।

আহমদ ইবনে আবদা আল আমুলী (রাহঃ) তাঁর সনদে ইবনে মুবারকের উক্ত বক্তব্যটি বর্ণনা করেছেন। ইয়াইয়া ইবনে মূসা বলেন যে, ইসমাঈল ইবনে আবী উওয়ায়স বলেছেন ইমাম মালিক ইবনে আনাস (রাহঃ) নামাযে (রুকূতে যাওয়া ও তা থেকে উঠার সময়) হাত তোলার অভিমত দিতেন। আবদুর রাজ্জাক বলেছেন মা‘মার (রাহঃ) নামাযের (উক্তক্ষেত্রে) হাত তোলার পক্ষপাতি ছিলেন। জারূদ ইবনে মু’আযকে বলতে শুনেছি যে, সুফইয়ান ইবনে উয়ায়না, উমর ইবনে হারুন, নযর ইবনে শুমায়ল (রাহঃ) ও নামাযের শুরুতে এবং রুকূর সময় এবং তা থেকে মাথা তোলার সময় হাত তুলতেন।