আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

২. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়

হাদীস নং: ২০৬
আন্তর্জাতিক নং: ২০৬
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়
আযানের ফযীলত।
২০৬. মুহাম্মাদ ইবনে হুমায়দ আর রাযী (রাহঃ) .... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসুল (ﷺ) ইরশাদ করেন যে ব্যক্তি সাওয়াবের আশায় সাত বছর আযান দিবে তাঁর জন্য জাহান্নাম থেকে মুক্তির সদন লিখে দেওয়া হবে।
أبواب الصلاة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي فَضْلِ الأَذَانِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ الرَّازِيُّ، حَدَّثَنَا أَبُو تُمَيْلَةَ، حَدَّثَنَا أَبُو حَمْزَةَ، عَنْ جَابِرٍ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ أَذَّنَ سَبْعَ سِنِينَ مُحْتَسِبًا كُتِبَتْ لَهُ بَرَاءَةٌ مِنَ النَّارِ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ وَثَوْبَانَ وَمُعَاوِيَةَ وَأَنَسٍ وَأَبِي هُرَيْرَةَ وَأَبِي سَعِيدٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ غَرِيبٌ . وَأَبُو تُمَيْلَةَ اسْمُهُ يَحْيَى بْنُ وَاضِحٍ . وَأَبُو حَمْزَةَ السُّكَّرِيُّ اسْمُهُ مُحَمَّدُ بْنُ مَيْمُونٍ . وَجَابِرُ بْنُ يَزِيدَ الْجُعْفِيُّ ضَعَّفُوهُ تَرَكَهُ يَحْيَى بْنُ سَعِيدٍ وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ . قَالَ أَبُو عِيسَى سَمِعْتُ الْجَارُودَ يَقُولُ سَمِعْتُ وَكِيعًا يَقُولُ لَوْلاَ جَابِرٌ الْجُعْفِيُّ لَكَانَ أَهْلُ الْكُوفَةِ بِغَيْرِ حَدِيثٍ وَلَوْلاَ حَمَّادٌ لَكَانَ أَهْلُ الْكُوفَةِ بِغَيْرِ فِقْهٍ .

হাদীসের তাখরীজ (সূত্র):

ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ এই বিষয়ে ইবনে মাসঊদ, ছাওবান, মুআবিয়া, আনাস, আবু হুরায়রা ও আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস বর্ণিত আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদিসটি গরীব। রাবী আবু তুমায়লার নাম হল ইয়াহইয়া ইবনে ওয়াযিহ। আবু হামযা আস সুক্কারীর নাম হল মুহাম্মাদ ইবনে মায়নূন। এই হাদিসটির অন্যতম রাবী জাবির ইবনে ইয়াযীদ আল জুফী (রাহঃ) কে হাদিস বিশেষজ্ঞগণ যঈফ বলে রায় দিয়েছেন। ইমাম ইয়াহয়া ইবনে সাঈদ ও আবদুর রহমান ইবনে মাহদী (রাহঃ) তাকে বর্জন করেছেন। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেন ইমাম ওয়াকী বলেছেন, জাবির আল জূফী না হলে কূফাবাসীরা হাদিস বঞ্চিত হয়ে থাকত আর হাম্মাদ (রাহঃ) না হলে কূফাবাসীরা থাকত ফিকহ বঞ্চিত।