আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

২. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়

হাদীস নং: ২০৪
আন্তর্জাতিক নং: ২০৪
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়
আযানের পর মসজিদ ছেড়ে বের হওয়া মাকরূহ।
২০৪. হান্নাদ (রাহঃ) ..... আবুশ শা’ছা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, আসরের আযানের পর এক ব্যক্তি মসজিদ ছেড়ে বের হয়ে গেলে আবু হুরায়রা (রাযিঃ) বললেন এই ব্যক্তি আবুল কাসিম (রাসূল (ﷺ) এর নাফরমানি করল।
أبواب الصلاة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ الْخُرُوجِ مِنَ الْمَسْجِدِ بَعْدَ الأَذَانِ
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ الْمُهَاجِرِ، عَنْ أَبِي الشَّعْثَاءِ، قَالَ خَرَجَ رَجُلٌ مِنَ الْمَسْجِدِ بَعْدَ مَا أُذِّنَ فِيهِ بِالْعَصْرِ فَقَالَ أَبُو هُرَيْرَةَ أَمَّا هَذَا فَقَدْ عَصَى أَبَا الْقَاسِمِ صلى الله عليه وسلم . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ عُثْمَانَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَعَلَى هَذَا الْعَمَلُ عِنْدَ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَمَنْ بَعْدَهُمْ أَنْ لاَ يَخْرُجَ أَحَدٌ مِنَ الْمَسْجِدِ بَعْدَ الأَذَانِ إِلاَّ مِنْ عُذْرٍ أَنْ يَكُونَ عَلَى غَيْرِ وُضُوءٍ أَوْ أَمْرٌ لاَ بُدَّ مِنْهُ . وَيُرْوَى عَنْ إِبْرَاهِيمَ النَّخَعِيِّ أَنَّهُ قَالَ يَخْرُجُ مَا لَمْ يَأْخُذِ الْمُؤَذِّنُ فِي الإِقَامَةِ . قَالَ أَبُو عِيسَى وَهَذَا عِنْدَنَا لِمَنْ لَهُ عُذْرٌ فِي الْخُرُوجِ مِنْهُ . وَأَبُو الشَّعْثَاءِ اسْمُهُ سُلَيْمُ بْنُ أَسْوَدَ وَهُوَ وَالِدُ أَشْعَثَ بْنِ أَبِي الشَّعْثَاءِ . وَقَدْ رَوَى أَشْعَثُ بْنُ أَبِي الشَّعْثَاءِ هَذَا الْحَدِيثَ عَنْ أَبِيهِ .

হাদীসের তাখরীজ (সূত্র):

সাহাবী ও পরবর্তী যুগের আলিমগণ এই হাদিস অনুসারে আমল করেছেন। তাঁরা বলেন অযু বা অত্যাবশ্যক প্রয়োজনের মত কোন উযর ব্যতিরেকে আযানের পর কেউ মসজিদ থেকে বের হয়ে যাবে না। ইবরহীম নাখঈ (রাহঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেন মুআয্‌যিন ইকামত শুরু না করা পর্যন্ত মসজিদ ছেড়ে বের হওয়া যাবে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেন আযানের পর ইকামতের পূর্বে মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি কেবলমাত্র ঐ ব্যাক্তির ক্ষেত্রেই প্রযোজ্য হবে যার বিশেষ কোন উযর রয়েছে। আবুশ শা’ছা এর নাম হল সুলায়ম ইবনুল আসওয়াদ। তিনি আশআছ ইবনে আবুশ শা’ছা এর পিতা। আশআছ তাঁর পিতা আবুশ শা’ছা থেকেও এই হাদিসটি রিওয়ায়াত করেছেন।

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, আযানের পরে নামায না পড়ে মাসজিদ থেকে বের হওয়া যাবেনা। এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ২/৫৪) তবে ইবনে মাযা শরীফ-৭৩৪ নং হাদীসে বর্ণিত আছে যে, একান্ত প্রয়োজনে বা মাসজিদে ফিরে আসার নিয়তে বের হওয়া যেতে পারে। এ ছাড়া আযানের পরে মাসজিদ থেকে বের হওয়া যাবেনা।
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
rabi
বর্ণনাকারী: