আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

২. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়

হাদীস নং: ১৮৫
আন্তর্জাতিক নং: ১৮৫
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়
মাগরিবের পূর্বে নামায আদায় করা।
১৮৫. হান্নাদ (রাহঃ) ..... আব্দুল্লাহ ইবনে মুগাফফাল (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, প্রত্যেক দুই আযান (আযান ও ইকামত) এর মাঝে নামায রয়েছে যদি কেউ তা করতে চায়।
أبواب الصلاة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي الصَّلاَةِ قَبْلَ الْمَغْرِبِ
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ كَهْمَسِ بْنِ الْحَسَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " بَيْنَ كُلِّ أَذَانَيْنِ صَلاَةٌ لِمَنْ شَاءَ " . وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدِ اخْتَلَفَ أَصْحَابُ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الصَّلاَةِ قَبْلَ الْمَغْرِبِ فَلَمْ يَرَ بَعْضُهُمُ الصَّلاَةَ قَبْلَ الْمَغْرِبِ . وَقَدْ رُوِيَ عَنْ غَيْرِ وَاحِدٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُمْ كَانُوا يُصَلُّونَ قَبْلَ صَلاَةِ الْمَغْرِبِ رَكْعَتَيْنِ بَيْنَ الأَذَانِ وَالإِقَامَةِ . وَقَالَ أَحْمَدُ وَإِسْحَاقُ إِنْ صَلاَّهُمَا فَحَسَنٌ . وَهَذَا عِنْدَهُمَا عَلَى الاِسْتِحْبَابِ .

হাদীসের তাখরীজ (সূত্র):

এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস বর্ণিত রয়েছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি হাসান ও সহীহ। মাগরিবের পূর্বে নামায সম্পর্কে সাহাবীদের মধ্যে মতবিরোধ রয়েছে। তাঁদের কেউ কেউ মাগরিবের পূর্বে নামায জায়েয বলে মনে করেন না। [ইমাম আবু হানীফা (রাহঃ) এর অভিমত ও এ-ই]। পক্ষান্তরে একধিক সাহাবী থেকে বর্ণিত আছে যে, তাঁরা মাগরিবের আযান ও ইকামতের মাঝে দুই রাক'আত নামায আদায় করতেন। ইমাম আহমদ ও ইসহাক (রাহঃ) বলেন এই দুই রাকআত আদায় করা ভাল। এই দুই রাক'আত নামায তাঁদের নিকট মুস্তাহাব।
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)