আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
২. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়
হাদীস নং: ১৫৯
আন্তর্জাতিক নং: ১৫৯
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়
আসরের নামায জলদী আদায় করা।
১৫৯. কুতায়বা (রাহঃ) ...... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণনা করন যে, রাসূল (ﷺ) আসরের নামায আদায় করেছেন আর তখনও সূর্যের আলো আমার কক্ষের মাঝে ছিল, আলোর ছায়া কক্ষ থেকে উঠে যায়নি।
أبواب الصلاة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي تَعْجِيلِ الْعَصْرِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ صَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْعَصْرَ وَالشَّمْسُ فِي حُجْرَتِهَا لَمْ يَظْهَرِ الْفَىْءُ مِنْ حُجْرَتِهَا . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَنَسٍ وَأَبِي أَرْوَى وَجَابِرٍ وَرَافِعِ بْنِ خَدِيجٍ . قَالَ وَيُرْوَى عَنْ رَافِعٍ أَيْضًا عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي تَأْخِيرِ الْعَصْرِ وَلاَ يَصِحُّ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَهُوَ الَّذِي اخْتَارَهُ بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْهُمْ عُمَرُ وَعَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ وَعَائِشَةُ وَأَنَسٌ وَغَيْرُ وَاحِدٍ مِنَ التَّابِعِينَ تَعْجِيلُ صَلاَةِ الْعَصْرِ وَكَرِهُوا تَأْخِيرَهَا . وَبِهِ يَقُولُ عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ وَالشَّافِعِيُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ .
হাদীসের তাখরীজ (সূত্র):
এই বিষয়ে আনাস, আবু আরওয়া, জাবির, রাফি ইবনে খাদীজা রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস বর্ণিত আছে। আসরের নামায পিছিয়ে পড়া সম্পর্কে একটি হাদিস রাফি’ (রাযিঃ) এর বরাতেও রাসুল(ﷺ) থেকে বর্ণিত আছে, কিন্তু এটি সহিহ নয়।ইমাম আবূ ঈসা তিরমিযী [র] বলেনঃ আয়েশা [ রা ] বর্ণিত হাদীসটি হাসান ও সহীহ। উমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আয়িশা, আনাস রাদিয়াল্লাহু আনহুম এর মত ফকীহ সাহাবীগণ এবং একাধিক তাবিঈও আসরের নামায জলদী আদায় করার মত গ্রহণ করেছেন। তাঁরা আসরের নামায পিছিয়ে আদায় করা মাকরুহ বলে অভিমত দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক, শাফিঈ, আহমদ, ইসহাক (রাহঃ) এর অভিমত এ-ই।