আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

২. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়

হাদীস নং: ১৫০
আন্তর্জাতিক নং: ১৫০
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়
নামাযের ওয়াক্ত।
১৫০. আহমদ ইবনে মুহাম্মাদ ইবনে মুসা (রাহঃ) ..... জাবির ইবনে আব্দিল্লাহ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূল (ﷺ) বলেন জিবরাঈল (আলাইহিস সালাম) আমার ইমামত করেছেন বাকি হাদীসটি ইবনে আব্বাস (রাযিঃ) বর্ণিত হাদীসের অনুরূপ রিওয়ায়াত করেছেন। তবে এই রিওয়ায়াতে لِوَقْتِ الْعَصْرِ بِالْأَمْسِ এই বাক্যটির উল্লেখ নেই।
أبواب الصلاة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي مَوَاقِيتِ الصَّلاَةِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم
أَخْبَرَنِي أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ مُوسَى، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، أَخْبَرَنَا حُسَيْنُ بْنُ عَلِيِّ بْنِ حُسَيْنٍ، أَخْبَرَنِي وَهْبُ بْنُ كَيْسَانَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " أَمَّنِي جِبْرِيلُ " . فَذَكَرَ نَحْوَ حَدِيثِ ابْنِ عَبَّاسٍ بِمَعْنَاهُ . وَلَمْ يَذْكُرْ فِيهِ " لِوَقْتِ الْعَصْرِ بِالأَمْسِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ . وَحَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَالَ مُحَمَّدٌ أَصَحُّ شَيْءٍ فِي الْمَوَاقِيتِ حَدِيثُ جَابِرٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . قَالَ وَحَدِيثُ جَابِرٍ فِي الْمَوَاقِيتِ قَدْ رَوَاهُ عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ وَعَمْرُو بْنُ دِينَارٍ وَأَبُو الزُّبَيْرِ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَ حَدِيثِ وَهْبِ بْنِ كَيْسَانَ عَنْ جَابِرٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم .

হাদীসের তাখরীজ (সূত্র):

ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেন এই হাদিসটি হাসান, সহীহ ও গরীব। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি হাসান ও সহীহ। মুহাম্মাদ আল বুখারী (রাহঃ) বলেন নামাযের ওয়াক্ত সম্পর্কিত হাদিসসমূহের মধ্যে জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি হল সর্বাপেক্ষা সহীহ। নামাযের ওয়াক্ত সম্পর্কে জাবির রাদিয়াল্লাহু আনহু এর হাদিসটি ওয়াহাব ইবনে কায়সান জাবির রাদিয়াল্লাহু আনহু সূত্রের মত আতা ইবনে আবী রাবাহ আমর ইবনে দীনার এবং আবুয যুবাইর (রাহঃ)ও জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াত করেছেন।