আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

১. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১৪৩
আন্তর্জাতিক নং: ১৪৩
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত পবিত্রতা অর্জনের অধ্যায়
পথের আবর্জনা মাড়িয়ে আসার কারণে উযু।
১৪৩. আবু রাজা কুতায়বা (রাহঃ) ...... আব্দুর রহমান ইবনে আউফ (রাযিঃ) এর উম্মু ওয়ালাদ থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন আমি উম্মে সালামা (রাযিঃ) কে বললাম, আমি কাপড়ের আঁচল খুবই ঝুলিয়ে পরি। অনেক সয় ময়লা জায়গা দিয়েও আমার হ্যাঁটতে হয়। এমতাবস্থায় আমার করণীয় কি? তিনি বললেন, রাসূল (ﷺ) বলেছেন পরবর্তী স্থানই তা পাক করে দিবে।
أبواب الطهارة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي الْوُضُوءِ مِنَ الْمَوْطَإِ
حَدَّثَنَا أَبُو رَجَاءٍ، قُتَيْبَةُ حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عُمَارَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أُمِّ وَلَدٍ، لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ قَالَتْ قُلْتُ لأُمِّ سَلَمَةَ إِنِّي امْرَأَةٌ أُطِيلُ ذَيْلِي وَأَمْشِي فِي الْمَكَانِ الْقَذِرِ فَقَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يُطَهِّرُهُ مَا بَعْدَهُ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لاَ نَتَوَضَّأُ مِنَ الْمَوْطَإِ . قَالَ أَبُو عِيسَى وَهُوَ قَوْلُ غَيْرِ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ قَالُوا إِذَا وَطِئَ الرَّجُلُ عَلَى الْمَكَانِ الْقَذِرِ أَنَّهُ لاَ يَجِبُ عَلَيْهِ غَسْلُ الْقَدَمِ إِلاَّ أَنْ يَكُونَ رَطْبًا فَيَغْسِلَ مَا أَصَابَهُ . قَالَ أَبُو عِيسَى وَرَوَى عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ هَذَا الْحَدِيثَ عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ عَنْ مُحَمَّدِ بْنِ عُمَارَةَ عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ عَنْ أُمِّ وَلَدٍ لِهُودِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ عَنْ أُمِّ سَلَمَةَ . وَهُوَ وَهَمٌ وَلَيْسَ لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ ابْنٌ يُقَالُ لَهُ هُودٌ وَإِنَّمَا هُوَ عَنْ أُمِّ وَلَدٍ لإِبْرَاهِيمَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ عَنْ أُمِّ سَلَمَةَ . وَهَذَا الصَّحِيحُ .

হাদীসের তাখরীজ (সূত্র):

এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে মাসঊদ রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস বর্ণিত আছে। তিনি বলেন আমরা রাসূল (ﷺ) এর সাথে ছিলাম। পথ-চলতি-ময়লার কারণে আমরা অযু করতাম না।

ইমাম আবু ঈসা তিরমিযী বলেনঃ একাধিক আলিম এই অভিমত ব্যাক্ত করেছেন। তাঁর বলেন কেউ যদি আবর্জনাযুক্ত জায়গা হেঁটে যায় তবে তার পা ধোয়া জরুরী নয়। হ্যাঁ, আর্দ্র জাতীয় ময়লা হলে যে স্থানে তা লাগবে সে স্থানটি ধৌত করতে হবে।

ইমাম আবু ঈসা তিরমিযী বলেনঃ আব্দুল্লাহ ইবনে মুবারক এই হাদিসটি মালিক ইবনে আনাস মুহাম্মাদ ইবনে উমরা মুহাম্মাদ ইবনে ইবরাহীম এর সনদে রিওয়ায়াত করেছেন। তিনি তাঁর সনদে হুদ ইবনে আবদির রহমান ইবনে আওফের জনৈক উম্মু ওয়ালাদ উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা এর কথা উল্লেখ করেছেন। কিন্তু এতে কিছু ভ্রান্তি রয়েছে। কারণ, আবদুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু এর হুদ নামের কোন পুত্র ছিল না। বস্তুত শুদ্ধ হল, আবদুর রহমান ইবনে আওফের পুত্র ইবরাহীমের পুত্র ইবরাহীমের উম্মু ওয়ালাদ এটি উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেছেন।