আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
১. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ১৩২
আন্তর্জাতিক নং: ১৩২
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত পবিত্রতা অর্জনের অধ্যায়
হায়য বিশিষ্ট স্ত্রীর সাথে আলিঙ্গণ।
১৩২. বুন্দার (রাহঃ) ..... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, আমার হায়য হলে রাসূল (ﷺ) আমাকে ইযার পরতে বলতেন। এরপর তিনি আমাকে আলিঙ্গল করতেন।
أبواب الطهارة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي مُبَاشَرَةِ الْحَائِضِ
حَدَّثَنَا بُنْدَارٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ سُفْيَانَ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا حِضْتُ يَأْمُرُنِي أَنْ أَتَّزِرَ ثُمَّ يُبَاشِرُنِي . قَالَ وَفِي الْبَابِ عَنْ أُمِّ سَلَمَةَ وَمَيْمُونَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَهُوَ قَوْلُ غَيْرِ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَالتَّابِعِينَ وَبِهِ يَقُولُ الشَّافِعِيُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ .
হাদীসের তাখরীজ (সূত্র):
এই বিষয়ে উম্ম সালামা ও মায়মূনা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী বলেনঃ আয়িশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হাদিসটি হাসান ও সহীহ। এ হল সাহাবী ও তাবিঈ আলিমগণের একধিকজনের অভিমত। ইমাম শাফিঈ, আহমদ ও ইসহাক (রাহঃ) ও এই অভিমত পোষন করেন।