আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
১. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ১২৯
আন্তর্জাতিক নং: ১২৯
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত পবিত্রতা অর্জনের অধ্যায়
লজ্জাস্থান স্পর্শের কারণে উযু না করা।
১২৯. কুবায়বা (রাহঃ) ..... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, উম্মে হাবীবা বিনতে জাহাশ (রাযিঃ) রাসূল (ﷺ) এর কাছে ফতওয়া জানতে চেয়ে বলেন আমি ইস্তিহাযায় আক্রান্ত হয়ে পড়েছি। কোন সময়ই পাক হই না। আমি নামায ছেড়ে দেব কি? রাসূল (ﷺ) বললেন না, এতো শিরার রক্ত। তুমি গোসল করে নামায আদায় করে নিবে। এরপর উম্মে হাবীবা বিনতে জাহশ (রাযিঃ) প্রতি নামাযের জন্য গোসল করে নিতেন।
أبواب الطهارة عن رسول الله صلى الله عليه وسلم
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتِ اسْتَفْتَتْ أُمُّ حَبِيبَةَ ابْنَةُ جَحْشٍ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ إِنِّي أُسْتَحَاضُ فَلاَ أَطْهُرُ أَفَأَدَعُ الصَّلاَةَ فَقَالَ " لاَ إِنَّمَا ذَلِكِ عِرْقٌ فَاغْتَسِلِي ثُمَّ صَلِّي " . فَكَانَتْ تَغْتَسِلُ لِكُلِّ صَلاَةٍ . قَالَ قُتَيْبَةُ قَالَ اللَّيْثُ لَمْ يَذْكُرِ ابْنُ شِهَابٍ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَمَرَ أُمَّ حَبِيبَةَ أَنْ تَغْتَسِلَ عِنْدَ كُلِّ صَلاَةٍ وَلَكِنَّهُ شَيْءٌ فَعَلَتْهُ هِيَ . قَالَ أَبُو عِيسَى وَيُرْوَى هَذَا الْحَدِيثُ عَنِ الزُّهْرِيِّ عَنْ عَمْرَةَ عَنْ عَائِشَةَ قَالَتِ اسْتَفْتَتْ أُمُّ حَبِيبَةَ بِنْتُ جَحْشٍ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم . وَقَدْ قَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ الْمُسْتَحَاضَةُ تَغْتَسِلُ عِنْدَ كُلِّ صَلاَةٍ . وَرَوَى الأَوْزَاعِيُّ عَنِ الزُّهْرِيِّ عَنْ عُرْوَةَ وَعَمْرَةَ عَنْ عَائِشَةَ .
হাদীসের তাখরীজ (সূত্র):
কুতায়বা বলেন যে, লায়ছ বলেছেন প্রতি নামাযের জন্য গোসল করতে রাসূল (ﷺ) উম্মু হাবীবাকে নির্দেশ দিয়েছিলেন বলে ইবনে শিহাব উল্লেখ করেননি। বরং উম্মু হাবীবা রাদিয়াল্লাহু আনহা নিজ থেকে তা করতেন। ইমাম আবু ঈসা তিরমিযী বলেনঃ যুহরী আমর’ আয়িশা রাদিয়াল্লাহু আনহা সূত্রেও এই হাদিসটি বর্ণিত আছে। আলিমদের কেউ কেউ বলেন যে, ইসতিহাযা আক্রান্ত মহিলাকে প্রতি নামাযের জন্য গোসল করতে হবে। আওযাঈ (রাহঃ) যুহরী থেকে এবং তিনি উরওয়া ও আমরা থেকে আয়িশা রাদিয়াল্লাহু আনহা এর সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন।