আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

১. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১১৭
আন্তর্জাতিক নং: ১১৭
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত পবিত্রতা অর্জনের অধ্যায়
মনী লাগার জন্য কাপড় ধোয়া।
১১৭. আহমদ ইবনে মানী (রাহঃ) ..... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি রাসূল (ﷺ) এর কাপড় থেকে মনী ধুয়েছেন।
أبواب الطهارة عن رسول الله صلى الله عليه وسلم
باب غَسْلِ الْمَنِيِّ مِنَ الثَّوْبِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، قَالَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونِ بْنِ مِهْرَانَ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا غَسَلَتْ مَنِيًّا مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَفِي الْبَابِ عَنِ ابْنِ عَبَّاسٍ . وَحَدِيثُ عَائِشَةَ أَنَّهَا غَسَلَتْ مَنِيًّا مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم - لَيْسَ بِمُخَالِفٍ لِحَدِيثِ الْفَرْكِ لأَنَّهُ وَإِنْ كَانَ الْفَرْكُ يُجْزِئُ فَقَدْ يُسْتَحَبُّ لِلرَّجُلِ أَنْ لاَ يُرَى عَلَى ثَوْبِهِ أَثَرُهُ . قَالَ ابْنُ عَبَّاسٍ الْمَنِيُّ بِمَنْزِلَةِ الْمُخَاطِ فَأَمِطْهُ عَنْكَ وَلَوْ بِإِذْخِرَةٍ .

হাদীসের তাখরীজ (সূত্র):

ইমাম আবু ঈসা তিরমিযী বলেনঃ এই হাদিসটি হাসন ও সহীহ। আয়িশা রাদিয়াল্লাহু আনহ বর্ণিত রাসূল রাদিয়াল্লাহু আনহা এর কাপড় থেকে মনী ধৌত করা সম্পর্কিত হাদিসটি আঙ্গুলী দিয়ে কাপড়ের মনী সাফ করা সম্পর্কিত হাদিসটির বিরোধী নয়। কেননা, রগড়ে সাফ করা যথেষ্ট বটে তবুও এমনভবে তা সাফ করা যেন কাপড়ে কোনরূপ দাগ অবশিষ্ট না থাকে, অধিক পছন্দনীয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেনঃ মনী হল নাকের ময়লার মত। ইযখির জাতীয় ঘাস দিয়ে হলেও তা দূর করে দাও।
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)