আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

১. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১১২
আন্তর্জাতিক নং: ১১২
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত পবিত্রতা অর্জনের অধ্যায়
বীর্যস্খলনের সাথেই গোসল ফরয হওয়ার সম্পর্ক।
১১২. আলী ইবনে হুজর (রাহঃ) ..... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন ‘‘বীর্যপাত ঘটলে গোসল ফরয হবে’’ এই কথা কেবলমাত্র স্বপ্নদোষের বেলায় প্রযোজ্য।[১]

[১] কেউ যদি স্বপ্নে সঙ্গমে লিপ্ত হয় তবে বীর্যপাত না ঘটলে গোসল ফরয হবে না
أبواب الطهارة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ أَنَّ الْمَاءَ مِنَ الْمَاءِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا شَرِيكٌ، عَنْ أَبِي الْجَحَّافِ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ إِنَّمَا الْمَاءُ مِنَ الْمَاءِ فِي الاِحْتِلاَمِ . قَالَ أَبُو عِيسَى سَمِعْتُ الْجَارُودَ يَقُولُ سَمِعْتُ وَكِيعًا يَقُولُ لَمْ نَجِدْ هَذَا الْحَدِيثَ إِلاَّ عِنْدَ شَرِيكٍ . قَالَ أَبُو عِيسَى وَأَبُو الْجَحَّافِ اسْمُهُ دَاوُدُ بْنُ أَبِي عَوْفٍ . وَيُرْوَى عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ قَالَ حَدَّثَنَا أَبُو الْجَحَّافِ وَكَانَ مَرْضِيًّا . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ وَعَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ وَالزُّبَيْرِ وَطَلْحَةَ وَأَبِي أَيُّوبَ وَأَبِي سَعِيدٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " الْمَاءُ مِنَ الْمَاءِ " .

হাদীসের তাখরীজ (সূত্র):

ইমাম আবু ঈসা তিরমিযী বলেনঃ যে, ওয়াকী বলেছেন শরীক ছাড়া আর কাউকেই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর এই হাদিসটি রিওয়ায়াত করতে পাইনি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটির অন্যতম রাবী আবুল-জাহ্হাফের নাম দাউদ ইবনে আবী আওফ। সুফিয়ান ছাওরী থেকে বর্ণিত আছে যে, তিনি বলেছেন আবুল জাহহাফ আমাদের নিকট হাদিস বর্ণনা করেছেন। আর তিনি ছিলেন সন্তোষজনক ও আস্থাভাজন ব্যাক্তি।

এই বিষয়ে উছমান ইবনে আফফান, আলী ইবনে আবী তালিব, যুবইর, তালহা, আবু আইয়্যূব এবং আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু-ও নবী (ﷺ) থেকে হাদিস বর্ণনা করেছেন যে, নবী (ﷺ) ইরশাদ করেনঃ বীর্যরূপ পানির সাথে হল গোসলের পানি ব্যবহারের সম্বন্ধ।