আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
১. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ১০০
আন্তর্জাতিক নং: ১০০
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত পবিত্রতা অর্জনের অধ্যায়
পাগড়ীতে মাসহে করা প্রসঙ্গে।
১০০. মুহাম্মাদ ইবনে বাশশার .... মুগীরা ইবনে শু‘বা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, নবী (ﷺ) উযু করা হলে চামড়ার মোজা ও পাগড়ির উপর মাসাহ করেছেন।
أبواب الطهارة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي الْمَسْحِ عَلَى الْعِمَامَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، عَنْ بَكْرِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُزَنِيِّ، عَنِ الْحَسَنِ، عَنِ ابْنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، عَنْ أَبِيهِ، قَالَ تَوَضَّأَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَمَسَحَ عَلَى الْخُفَّيْنِ وَالْعِمَامَةِ . قَالَ بَكْرٌ وَقَدْ سَمِعْتُ مِنِ ابْنِ الْمُغِيرَةِ . قَالَ وَذَكَرَ مُحَمَّدُ بْنُ بَشَّارٍ فِي هَذَا الْحَدِيثِ فِي مَوْضِعٍ آخَرَ أَنَّهُ مَسَحَ عَلَى نَاصِيَتِهِ وَعِمَامَتِهِ . وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ مِنْ غَيْرِ وَجْهٍ عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ ذَكَرَ بَعْضُهُمُ الْمَسْحَ عَلَى النَّاصِيَةِ وَالْعِمَامَةِ وَلَمْ يَذْكُرْ بَعْضُهُمُ النَّاصِيَةَ . وَسَمِعْتُ أَحْمَدَ بْنَ الْحَسَنِ يَقُولُ سَمِعْتُ أَحْمَدَ بْنَ حَنْبَلٍ يَقُولُ مَا رَأَيْتُ بِعَيْنِي مِثْلَ يَحْيَى بْنِ سَعِيدٍ الْقَطَّانِ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَمْرِو بْنِ أُمَيَّةَ وَسَلْمَانَ وَثَوْبَانَ وَأَبِي أُمَامَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَهُوَ قَوْلُ غَيْرِ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْهُمْ أَبُو بَكْرٍ وَعُمَرُ وَأَنَسٌ . وَبِهِ يَقُولُ الأَوْزَاعِيُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ قَالُوا يَمْسَحُ عَلَى الْعِمَامَةِ . وَقَالَ غَيْرُ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَالتَّابِعِينَ لاَ يَمْسَحُ عَلَى الْعِمَامَةِ إِلاَّ أَنْ يَمْسَحَ بِرَأْسِهِ مَعَ الْعِمَامَةِ . وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَمَالِكِ بْنِ أَنَسٍ وَابْنِ الْمُبَارَكِ وَالشَّافِعِيِّ . قَالَ أَبُو عِيسَى وَسَمِعْتُ الْجَارُودَ بْنَ مُعَاذٍ يَقُولُ سَمِعْتُ وَكِيعَ بْنَ الْجَرَّاحِ يَقُولُ إِنْ مَسَحَ عَلَى الْعِمَامَةِ يُجْزِئُهُ لِلأَثَرِ .
হাদীসের তাখরীজ (সূত্র):
বকর বলেন, আমি ইবনুল মুগীরা থেকে সরাসরিও এই হাদিসটি শুনেছি। অন্যস্থলে মুহাম্মাদ ইবনে বাশশার এই হাদিসটিতে উল্লেখ করেন, নবী (ﷺ) তাঁর কপাল ও পাগড়িতে মাসাহ করেছেন। একাধিক সূত্রে মুগীরা ইবনে শু‘বা রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিসটি বর্ণিত আছে। কোন কোন রাবী ‘‘কপাল ও পাগড়ি’’ উভয়ের কথা উল্লেখ করেছেন। আর কেউ কেউ কপালের কথা উল্লেখ করেননি। আহমদ ইবনুল-হাসানকে বলতে শুনেছি যে, আহমদ ইবনে হাম্বাল বলেছেনঃ ইয়াহইয়া ইবনে সাঈদ আল- কাত্তানের মত উত্তম লোক আমার দু’চোখে দেখিনি।
এই বিষয়ে আমর ইবনে উমায়্যা, উমর ও আনাস [ রা ] রাদিয়াল্লাহু আনহু এর মত একাধিক সাহাবীর বক্তব্য এ-ই। ইমাম আওযাঈ, আহমদ এবং ইসহাক রাদিয়াল্লাহু আনহু ও এই অভিমত পোষণ করেন। তারা বলেন, পাগড়ির উপর মাসাহ করা যায়। সাহাবী ও তাবিঈদের একধিক ফিকহবিদ বলেন, পাগড়ির সাথে সাথে মাথা মাসাহ না করে কেবল পাগড়ি মাসাহ করলে যথেষ্ট হবে না। সুফিয়ান ছাওরী, মালিক ইবনে আনাস, ইবনে মুবারক ও ইমাম শাফিঈ (রাহঃ) এরও বক্তব্য এ-ই। ইমাম আবু ঈসা তিরমিযী বলেনঃ বলেন আমি জারুদ ইবনে মু‘আযকে বলতে শুনেছি যে, ওয়াকী‘ ইবনুল জাররাহ বলেছেনঃ এই বিষয়ে বর্ণিত হাদিস রয়েছে বিধায় পাগড়ি উপর মাসাহ অযুর জন্য যথেষ্ট বলে গণ্য হবে।