আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

১. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৯৭
আন্তর্জাতিক নং: ৯৭
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত পবিত্রতা অর্জনের অধ্যায়
মোযার উপর ও নীচ উভয় দিকে মাসাহ করা।
৯৭. আবুল ওয়ালীদ দিমাশকী (রাহঃ) .... মুগীরা ইবনে শু‘বা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে , নবী (ﷺ) চামড়ার মোযার উপর ও নীচ উভয় পিঠেই মাসাহ করেছেন।
أبواب الطهارة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ أَعْلاَهُ وَأَسْفَلِهِ
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، أَخْبَرَنِي ثَوْرُ بْنُ يَزِيدَ، عَنْ رَجَاءِ بْنِ حَيْوَةَ، عَنْ كَاتِبِ الْمُغِيرَةِ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم مَسَحَ أَعْلَى الْخُفِّ وَأَسْفَلَهُ . قَالَ أَبُو عِيسَى وَهَذَا قَوْلُ غَيْرِ وَاحِدٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَالتَّابِعِينَ وَمَنْ بَعْدَهُمْ مِنَ الْفُقَهَاءِ وَبِهِ يَقُولُ مَالِكٌ وَالشَّافِعِيُّ وَإِسْحَاقُ . وَهَذَا حَدِيثٌ مَعْلُولٌ لَمْ يُسْنِدْهُ عَنْ ثَوْرِ بْنِ يَزِيدَ غَيْرُ الْوَلِيدِ بْنِ مُسْلِمٍ . قَالَ أَبُو عِيسَى وَسَأَلْتُ أَبَا زُرْعَةَ وَمُحَمَّدَ بْنَ إِسْمَاعِيلَ عَنْ هَذَا الْحَدِيثِ فَقَالاَ لَيْسَ بِصَحِيحٍ لأَنَّ ابْنَ الْمُبَارَكِ رَوَى هَذَا عَنْ ثَوْرٍ عَنْ رَجَاءِ بْنِ حَيْوَةَ قَالَ حُدِّثْتُ عَنْ كَاتِبِ الْمُغِيرَةِ مُرْسَلٌ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَلَمْ يَذْكُرْ فِيهِ الْمُغِيرَةَ .

হাদীসের তাখরীজ (সূত্র):

ইমাম আবু ঈসা তিরমিযী বলেনঃ একধিক সাহাবী ও তাবিঈর অভিমত এ-ই। ইমাম মালিক, শাফিঈ ও ইসহাক (রাহঃ) ও এই অভিমত পোষণ করেন। এই হাদিসটি মা‘লূল বা দোষযুক্ত। ছাওর ইবনে ইয়াযীদের সূত্রে মারফূ ও মুত্তাসিল হিসাবে ওয়ালীদ ইবনে মুগীরা (রাহঃ) ছাড়া আর কেউ হাদিসটি রিওয়ায়াত করেননি। ইমাম আবু ঈসা তিরমিযী বলেনঃ আমি আবু যুরা‘আ ও মুহাম্মাদ আল-বুখারী (রাহঃ)- কে এই হাদিসটি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তারা বললেনঃ এটি সহীহ নয়। কারণ, ইবনে মুবারক (রাহঃ) রাজা’ ইবনে হায়ওয়া থেকে ছাওরের সূত্রে এই হাদিসটি রিওয়ায়াত করেছেন। তিনি বলেন, মুগীরার লিপিকারের সূত্রে আমার নিকট হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি এটি মুরসালরূপে বর্ণনা করেছেন। কারণ এতে সাহাবী মুগীরা রাদিয়াল্লাহু আনহু এর নাম উল্লেখ করেননি।
tahqiqতাহকীক:তাহকীক চলমান