আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
১. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৯৩
আন্তর্জাতিক নং: ৯৩
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত পবিত্রতা অর্জনের অধ্যায়
মোজায় মাসহ করা।
৯৩. হান্নাদ (রাহঃ) .... হাম্মাম ইবনুল হারিছ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, জারীর ইবনে আব্দিল্লাহ্ (রাযিঃ) পেশাব করলেন, তারপর উযু করলেন এবং তাঁর মোযায় মাসাহ করলেন। তাঁকে বলা হলঃ আপনি এ কী করছেন? তিনি বললেনঃ এ থেকে কেন আমি বিরত থাকব! আমি তো রাসূল (ﷺ)কে এরূপ করতে দেখেছি। রাবী ইবরাহীম (রাহঃ) বলেনঃ জারীর (রাযিঃ) বর্ণিত এই হাদীস লোকদের নিকট খুবই পছন্দনীয় ছিল। কারণ তিনি সূরা মাইদা নাযিল ও হওয়ার পর ইসলাম গ্রহণ করেছিলেন।
أبواب الطهارة عن رسول الله صلى الله عليه وسلم
باب فِي الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ هَمَّامِ بْنِ الْحَارِثِ، قَالَ بَالَ جَرِيرُ بْنُ عَبْدِ اللَّهِ ثُمَّ تَوَضَّأَ وَمَسَحَ عَلَى خُفَّيْهِ فَقِيلَ لَهُ أَتَفْعَلُ هَذَا قَالَ وَمَا يَمْنَعُنِي وَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَفْعَلُهُ . قَالَ إِبْرَاهِيمُ وَكَانَ يُعْجِبُهُمْ حَدِيثُ جَرِيرٍ لأَنَّ إِسْلاَمَهُ كَانَ بَعْدَ نُزُولِ الْمَائِدَةِ . هَذَا قَوْلُ إِبْرَاهِيمَ يَعْنِي كَانَ يُعْجِبُهُمْ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عُمَرَ وَعَلِيٍّ وَحُذَيْفَةَ وَالْمُغِيرَةِ وَبِلاَلٍ وَسَعْدٍ وَأَبِي أَيُّوبَ وَسَلْمَانَ وَبُرَيْدَةَ وَعَمْرِو بْنِ أُمَيَّةَ وَأَنَسٍ وَسَهْلِ بْنِ سَعْدٍ وَيَعْلَى بْنِ مُرَّةَ وَعُبَادَةَ بْنِ الصَّامِتِ وَأُسَامَةَ بْنِ شَرِيكٍ وَأَبِي أُمَامَةَ وَجَابِرٍ وَأُسَامَةَ بْنِ زَيْدٍ وَابْنِ عُبَادَةَ وَيُقَالُ ابْنُ عِمَارَةَ وَأُبَىُّ بْنُ عِمَارَةَ . قَالَ أَبُو عِيسَى وَحَدِيثُ جَرِيرٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
হাদীসের তাখরীজ (সূত্র):
এই বিষয়ে ‘উমর, আলী, হুযাইফা, মুগীরা, বিলাল, সা‘দ, আবু আইয়্যূব, সালমান, বুরায়দা, আমর ইবনে উমায়্যা, আনাস, সাহল ইবনে সা‘দ, ইয়া‘লা ইবনুর মুররা, উবাদা ইবনুস সামিত, উসামা ইবনে শারীক, আবু উমামা, জাবির ও উসামা ইবনে যায়েদ, ইবনে উবাদা (ইবনে ইমারাও বলা হয়), উবাই ইবনে ইমারা রাদিয়াল্লাহু আনহ থেকেও হাদিস বর্ণিত রয়েছে। ইমাম আবু ঈসা তিরমিযী বলেনঃ জারীর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি হাসান ও সহীহ।