আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

১. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৯০
আন্তর্জাতিক নং: ৯০
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত পবিত্রতা অর্জনের অধ্যায়
উযু ছাড়া সালামের জওয়াব দেওয়া পছন্দনীয় নয়।
৯০. নাসার ইবনে আলী ও মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) .... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূল (ﷺ) পেশাব করছিলেন, তখন এক ব্যক্তি তাঁকে সালাম করল। কিন্তু রাসূল (ﷺ) তার সালামের জওয়াব দিলেন না।
أبواب الطهارة عن رسول الله صلى الله عليه وسلم
باب فِي كَرَاهَةِ رَدِّ السَّلاَمِ غَيْرَ مُتَوَضِّئٍ
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالاَ حَدَّثَنَا أَبُو أَحْمَدَ، مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الزُّبَيْرِيُّ عَنْ سُفْيَانَ، عَنِ الضَّحَّاكِ بْنِ عُثْمَانَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَجُلاً، سَلَّمَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَهُوَ يَبُولُ فَلَمْ يَرُدَّ عَلَيْهِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَإِنَّمَا يُكْرَهُ هَذَا عِنْدَنَا إِذَا كَانَ عَلَى الْغَائِطِ وَالْبَوْلِ . وَقَدْ فَسَّرَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ ذَلِكَ . وَهَذَا أَحْسَنُ شَيْءٍ رُوِيَ فِي هَذَا الْبَابِ . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنِ الْمُهَاجِرِ بْنِ قُنْفُذٍ وَعَبْدِ اللَّهِ بْنِ حَنْظَلَةَ وَعَلْقَمَةَ بْنِ الْفَغْوَاءِ وَجَابِرٍ وَالْبَرَاءِ .

হাদীসের তাখরীজ (সূত্র):

ইমাম আবু ঈসা তিরমিযী বলেনঃ এই হাদিসটি হাসান এবং সহীহ। পেশাব বা পায়খানারত অবস্থায় আমাদের মতে সালামের জওয়াব দেওয়া মাকরূহ। কোন কোন আলিম হাদিসটির এইরূপই ব্যখ্যা দিয়েছেন। এ বিষয়ে বর্ণিত রিওয়ায়াতের মধ্যে এটাই সর্বোত্তম। এই বিষয়ে মুহাজির ইবনে কুনফুয, আদুল্লাহ ইবনে হানযালা, আলকামা ইবনে ফাগওয়া, জাবির ও বারা’ রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস বর্ণিত আছে।

হাদীসের ব্যাখ্যা:

উপরিউক্ত হাদীসের ভিত্তিতে হানাফী মাযহাবে এ মত গ্রহণ করা হয়েছে যে, ইস্তিঞ্জার সময় কথা বলা এবং সালাম বিনিময় করা মাকরূহ। (শামী: ১/৩৪৪, ৩৪৫)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)