আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
১. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৭৮
আন্তর্জাতিক নং: ৭৮
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত পবিত্রতা অর্জনের অধ্যায়
নিদ্রার কারণে উযু।
৭৮. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ..... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, আনাস (রাযিঃ) বলেছেনঃ রাসূলুল্লাহ (ﷺ) এর সাহাবীগণ ঘুমিয়ে পড়তেন তারপর উঠে নামায আদায় করতেন; কিন্তু উযু করতেন না।
أبواب الطهارة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي الْوُضُوءِ مِنَ النَّوْمِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَانَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَنَامُونَ ثُمَّ يَقُومُونَ فَيُصَلُّونَ وَلاَ يَتَوَضَّئُونَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . قَالَ وَسَمِعْتُ صَالِحَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ سَأَلْتُ عَبْدَ اللَّهِ بْنَ الْمُبَارَكِ عَمَّنْ نَامَ قَاعِدًا مُعْتَمِدًا فَقَالَ لاَ وُضُوءَ عَلَيْهِ . قَالَ أَبُو عِيسَى وَقَدْ رَوَى حَدِيثَ ابْنِ عَبَّاسٍ سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ عَنْ قَتَادَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ قَوْلَهُ وَلَمْ يَذْكُرْ فِيهِ أَبَا الْعَالِيَةِ وَلَمْ يَرْفَعْهُ . وَاخْتَلَفَ الْعُلَمَاءُ فِي الْوُضُوءِ مِنَ النَّوْمِ فَرَأَى أَكْثَرُهُمْ أَنْ لاَ يَجِبَ عَلَيْهِ الْوُضُوءُ إِذَا نَامَ قَاعِدًا أَوْ قَائِمًا حَتَّى يَنَامَ مُضْطَجِعًا . وَبِهِ يَقُولُ الثَّوْرِيُّ وَابْنُ الْمُبَارَكِ وَأَحْمَدُ . قَالَ وَقَالَ بَعْضُهُمْ إِذَا نَامَ حَتَّى غُلِبَ عَلَى عَقْلِهِ وَجَبَ عَلَيْهِ الْوُضُوءُ وَبِهِ يَقُولُ إِسْحَاقُ . وَقَالَ الشَّافِعِيُّ مَنْ نَامَ قَاعِدًا فَرَأَى رُؤْيَا أَوْ زَالَتْ مَقْعَدَتُهُ لِوَسَنِ النَّوْمِ فَعَلَيْهِ الْوُضُوءُ .
হাদীসের তাখরীজ (সূত্র):
ইমাম আবু ঈসা তিরমিযী বলেনঃ এই হাদিসটি হাসান সহীহ।সালিহ ইবনে আবদিল্লাকে বলতে শুনেছি, তিনি বলেন বসাবস্থায় ইচ্ছা করে ঘুমিয়ে পড়া সম্পকর্কে ইবনে মুবারকের নিকট আমি জিজ্ঞাসা করেছিলাম। তিনি বলেনঃ তার জন্য অযু করা জরুরী নয়। সাঈদ ইবনে আবী আরূবা (রাহঃ) কাতাদা রাদিয়াল্লাহু আনহু এর সূত্রে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর উক্তি হিসাবে তাঁর রিওয়ায়াতটি বর্ণনা করেছেন। এর সনদে আবুল আলিয়ার উল্লেখ করেননি এবং মারফূরূপে তা বর্ণনা করেননি। নিদ্রার কারণে অযু করা সম্পর্কে আলিম ও ফিকহবিদগণের মধ্যে মতভেদ রয়েছে। শুয়ে নিদ্রা না গিয়ে বসে বা দাঁড়িয়ে নিদ্রা গেলে অযু ওয়াজিব হবে না বলে অধিকাংশ ফিকহবিদ অভিমত প্রকাশ করেছেন। ইমাম ছাওরী, ইবনে মুবারাক ও আহমদ (রাহঃ) এর অভিমত এ-ই। কেউ কেউ বলেন, নিদ্রার কারণে যদি জ্ঞান ও অনুভূতি আচ্ছন্ন হয়ে যায় তবে অযু করতে হবে। ইমাম ইসহাকেরও এই অভিমত। ইমাম শাফিঈ (রাহঃ) বলেন বসা অবস্থায় ঘুমিয়ে যদি কেউ স্বপ্ন দেখে বা ঘুমের ঘোরে যদি তার বসার স্থান সরে যায় তা হলে অযু করতে হবে।