আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

১. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৭৫
আন্তর্জাতিক নং: ৭৫
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত পবিত্রতা অর্জনের অধ্যায়
বাতকর্মের কারণে উযু করা।
৭৫. মুতায়বা (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূল (ﷺ) বলেছেন তোমাদের কারো যদি মসজিদে অবস্থানকালে বায়ু নির্গত হচ্ছে বলে ধারণা হয় তবে শব্দ বা গন্ধ না পাওয়া পর্যন্ত মসজিদ থেকে (উযুর) জন্য বের হবে না।
أبواب الطهارة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي الْوُضُوءِ مِنَ الرِّيحِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِذَا كَانَ أَحَدُكُمْ فِي الْمَسْجِدِ فَوَجَدَ رِيحًا بَيْنَ أَلْيَتَيْهِ فَلاَ يَخْرُجْ حَتَّى يَسْمَعَ صَوْتًا أَوْ يَجِدَ رِيحًا " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ وَعَلِيِّ بْنِ طَلْقٍ وَعَائِشَةَ وَابْنِ عَبَّاسٍ وَابْنِ مَسْعُودٍ وَأَبِي سَعِيدٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَهُوَ قَوْلُ الْعُلَمَاءِ أَنْ لاَ يَجِبَ عَلَيْهِ الْوُضُوءُ إِلاَّ مِنْ حَدَثٍ يَسْمَعُ صَوْتًا أَوْ يَجِدُ رِيحًا . وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ إِذَا شَكَّ فِي الْحَدَثِ فَإِنَّهُ لاَ يَجِبُ عَلَيْهِ الْوُضُوءُ حَتَّى يَسْتَيْقِنَ اسْتِيقَانًا يَقْدِرُ أَنْ يَحْلِفَ عَلَيْهِ . وَقَالَ إِذَا خَرَجَ مِنْ قُبُلِ الْمَرْأَةِ الرِّيحُ وَجَبَ عَلَيْهَا الْوُضُوءُ . وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ وَإِسْحَاقَ .

হাদীসের তাখরীজ (সূত্র):

এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে যায়েদ,আলী ইবনে তালক, আয়িশা, ইবনে আব্বাস, ইবনে মাসউদ, আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী বলেনঃ এই হাদিসটি হাসান ও সহীহ। এই বিষয়ে আলিমগণের অভিমত এই যে, বায়ু নির্গত আওয়াজ শুনে বা এর গণ্ধ পেয়ে অযু বিনষ্ট হওয়া সম্পর্কে নিশ্চিত না হওয়া পর্যন্ত অযু করা ওয়াজিব নয়। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন অযু বিনষ্ট হওয়ার বিষয়ে যদি সন্দেহ হয় তবে, করার মত নিশ্চিত বিশ্বাস না হওয়া পর্যন্ত অযু করা ওয়াজিব হবে না। তিনি আরো বলেনঃ কোন মহিলার পেশাবের পথে যদি বায়ু নির্গত হয় তবে তাকে অযু করতে হবে। ইমাম শাফিঈ ও ইসহাকরে অভিমতও এ-ই।
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)