আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

১. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৩৪
আন্তর্জাতিক নং: ৩৪
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত পবিত্রতা অর্জনের অধ্যায়
একবার মাথা মাসাহ করা।
৩৪. কুতায়বা (রাহঃ) ..... রুবায়্যি‘ বিনতে মুআববিয ইবনে আফরা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি রাসূল(ﷺ)কে উযু করতে দেখেছেন। রুবায়্যি‘ বলেন, তিনি তাঁর মাথার সম্মুখ ভাগ ও পশ্চাৎ,কানপট্টি এবং তাঁর দুইকান একবার মাসাহ করলেন।
أبواب الطهارة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ أَنَّ مَسْحَ الرَّأْسِ مَرَّةٌ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا بَكْرُ بْنُ مُضَرَ، عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنِ الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذِ بْنِ عَفْرَاءَ، أَنَّهَا رَأَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم يَتَوَضَّأُ قَالَتْ مَسَحَ رَأْسَهُ وَمَسَحَ مَا أَقْبَلَ مِنْهُ وَمَا أَدْبَرَ وَصُدْغَيْهِ وَأُذُنَيْهِ مَرَّةً وَاحِدَةً " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَجَدِّ طَلْحَةَ بْنِ مُصَرِّفِ بْنِ عَمْرٍو . قَالَ أَبُو عِيسَى وَحَدِيثُ الرُّبَيِّعِ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ مَسَحَ بِرَأْسِهِ مَرَّةً . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَمَنْ بَعْدَهُمْ . وَبِهِ يَقُولُ جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ وَسُفْيَانُ الثَّوْرِيُّ وَابْنُ الْمُبَارَكِ وَالشَّافِعِيُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ رَأَوْا مَسْحَ الرَّأْسِ مَرَّةً وَاحِدَةً . حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ الْمَكِّيُّ قَالَ سَمِعْتُ سُفْيَانَ بْنَ عُيَيْنَةَ يَقُولُ سَأَلْتُ جَعْفَرَ بْنَ مُحَمَّدٍ عَنْ مَسْحِ الرَّأْسِ أَيُجْزِئُ مَرَّةً فَقَالَ إِي وَاللَّهِ .

হাদীসের তাখরীজ (সূত্র):

এই বিষয়ে ‘আলী এবং তালহা ইবনে মূসাররিফ ইবনে আমরের পিতামহ থেকেও হাদিস বার্ণিত রয়েছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেন রুবায়্যি‘ বর্ণিত হাদিসটি হাসান এবং সহীহ। একধিক ভাবে বর্ণিত আছে যে, রাসূল (ﷺ) তাঁর মাথা একবার মাসাহ করেছেন। রাসূল (ﷺ) এর সাহাবী ও পরবর্তী আলিমদের অধিকাংশ এই হাদিস অনুসারে মত ব্যক্ত করেছন। ইমাম জা‘ফর ইবনে মুহাম্মাদ, সুফিয়ান ছাওরী, ইবনে মুবারাক, শাফিঈ, আহমদ এবং ইসহাক ও মাথা মাসহ(মাসাহ) একবার করার মত পোষণ করেন। মুহাম্মাদ ইবনে মুহাম্মাদ ইবনে মানসূর (রাহঃ) বলেন যে, আমি শুনেছি সুফিয়ান ইবনে উয়াইনা বলেন, আমি জা‘ফর ইবনে মুহাম্মাদকে জিজ্ঞাসা করেছিলাম, একবার মাথা মাসাহ করলে যথেষ্ট হবে কি? তিনি বললেন, হ্যাঁ, আল্লাহর কসম।

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, কান একবার মাসেহ করা সুন্নাত, তিনবার নয়। এটাই হানাফী মাযহাবের মত। (আল মাবসূত লিসসারাখসী: ১/৭)