আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
১. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৩০
আন্তর্জাতিক নং: ৩০
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত পবিত্রতা অর্জনের অধ্যায়
দাঁড়ি খিলাল করা।
৩০. ইবনে আবী উমর (রাহঃ) ....... সুফিয়ান সাঈদ ইবনে আবী আরুবা কাতাদা হাসসান ইবনে বিলাল (রাহঃ) সূত্রেও হাদীসটির অনূরূপ রিওয়ায়াত করেছেন।
أبواب الطهارة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي تَخْلِيلِ اللِّحْيَةِ
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ حَسَّانَ بْنِ بِلاَلٍ، عَنْ عَمَّارٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَهُ . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ عُثْمَانَ وَعَائِشَةَ وَأُمِّ سَلَمَةَ وَأَنَسٍ وَابْنِ أَبِي أَوْفَى وَأَبِي أَيُّوبَ . قَالَ أَبُو عِيسَى وَسَمِعْتُ إِسْحَاقَ بْنَ مَنْصُورٍ يَقُولُ قَالَ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ قَالَ ابْنُ عُيَيْنَةَ لَمْ يَسْمَعْ عَبْدُ الْكَرِيمِ مِنْ حَسَّانَ بْنِ بِلاَلٍ حَدِيثَ التَّخْلِيلِ . وَقَالَ مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ أَصَحُّ شَيْءٍ فِي هَذَا الْبَابِ حَدِيثُ عَامِرِ بْنِ شَقِيقٍ عَنْ أَبِي وَائِلٍ عَنْ عُثْمَانَ . قَالَ أَبُو عِيسَى وَقَالَ بِهَذَا أَكْثَرُ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَمَنْ بَعْدَهُمْ رَأَوْا تَخْلِيلَ اللِّحْيَةِ . وَبِهِ يَقُولُ الشَّافِعِيُّ . وَقَالَ أَحْمَدُ إِنْ سَهَا عَنْ تَخْلِيلِ اللِّحْيَةِ فَهُوَ جَائِزٌ . وَقَالَ إِسْحَاقُ إِنْ تَرَكَهُ نَاسِيًا أَوْ مُتَأَوِّلاً أَجْزَأَهُ وَإِنْ تَرَكَهُ عَامِدًا أَعَادَ .
হাদীসের তাখরীজ (সূত্র):
আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেন এই বিষয়ে উছমান, আয়িশা, উম্মু ছালাম, আনাস ইবনে আবী আওফা ও আবু আইয়ূব রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী বলেন ইসহাক ইবনে মানসুর (রাহঃ) ইবনে উয়াইনা থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন হাসসান ইবনে বিলাল থেকে আবদুল করীম (রাহঃ) খিলাল সম্পর্কিত হাদিসটি শুনেননি।
ইমাম মুহাম্মাদ ইবনে ইসমাঈল বুখারী বলেন, এই বিষয়ে বর্ণিত হাদিস সমূহের মধ্যে আমির ইবনে শাকীক-আবু ওয়াইল উছমান রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত হাদিসটি সবচেয়ে সহীহ। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেন, সাহাবী ও পরবর্তী যুগের অধিকাংশ আলিম দাড়ি খিলালের বিধান দিয়েছেন। ইমাম শাফিঈও এই অভিমত ব্যাক্ত করেছেন। ইমাম আহমদ বলেন কেউ যদি দাড়ি খিলাল ভুলে যায় তবে তাতে অসুবিধা নেই, তা যায়েয। ইমাম ইসহাক বলেন, কেউ যদি ভুলে বা কোন ব্যাখার প্রেক্ষেিতে তা ছেড়ে দেয় তবে তাতে অযু হয়ে যাবে। কিন্তু স্বেচ্ছায় যদি তা পরিত্যাগ করে তবে পুনারায় অযু করতে হবে।

হাদীসের ব্যাখ্যা:
২৯ নং হাদীসের ব্যাখ্যা দেখুন
বর্ণনাকারী: