কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৩৫. যুহদ-দুনিয়ার প্রতি অনাসক্তির বর্ণনা
হাদীস নং: ৪২৭০
আন্তর্জাতিক নং: ৪২৭০
যুহদ-দুনিয়ার প্রতি অনাসক্তির বর্ণনা
কবরের অবস্থা ও মুসীবতের বর্ণনা
৪২৭০। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)...... ইবন উমর (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যখন তোমাদের কেউ মারা যায়, তখন তার সামনে সকাল-সন্ধ্যায় তার ঠিকানা পেশ করা হয়। যদি সে জান্নাতী হয়, তাহলে জান্নাতীদের অবস্থা তাকে দেখানো হবে। আর যদি সে জাহান্নামী হয়, তাহলে তাকে জাহান্নামীদের অবস্থা দেখানো হবে। তাকে বলা হবেঃ আর যদি সে জাহান্নামী হয়, তাহলে তাকে জাহান্নামীদের অবস্থা দেখানো হবে। তাকে বলা হবেঃ এটাই তোমার আবাসস্থল। অবশেষে এখান থেকেই কিয়ামতের দিকে তোমাকে উঠানো হবে।
كتاب الزهد
بَاب ذِكْرِ الْقَبْرِ وَالْبِلَى
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ : " إِذَا مَاتَ أَحَدُكُمْ عُرِضَ عَلَى مَقْعَدِهِ بِالْغَدَاةِ وَالْعَشِيِّ إِنْ كَانَ مِنْ أَهْلِ الْجَنَّةِ فَمِنْ أَهْلِ الْجَنَّةِ، وَإِنْ كَانَ مِنْ أَهْلِ النَّارِ فَمِنْ أَهْلِ النَّارِ يُقَالُ هَذَا مَقْعَدُكَ حَتَّى تُبْعَثَ يَوْمَ الْقِيَامَةِ " .
হাদীসের ব্যাখ্যা:
সকাল-সন্ধ্যায় বেহেশত ও দোযখের স্থান দেখান হবে। দোযখী ব্যক্তি তার দোযখের স্থান দেখে ভীত ও শঙ্কিত হবে, প্রকৃত আযাব লাভের পূর্বে আযাবের ভয়ঙ্কর রূপ উপলব্ধি করবে এবং অশান্তির আগুনে তিলেতিলে জ্বলতে থাকবে। অপরপক্ষে জান্নাতী ব্যক্তি জান্নাতের পূতঃপবিত্র জীবনের আরাম-আয়েশের সন্ধান পেয়ে খুব খুশী হবে। দুঃখ কষ্ট ভুলে যাবে। জান্নাতের সুখ-শান্তি উপভোগ করার জন্য জান্নাতে দাখিল হওয়ার প্রয়োজন রয়েছে। কিন্তু জান্নাতী ব্যক্তি জান্নাত লাভের পূর্বে আলমে বারযাখ থেকে আল্লাহর অশেষ মেহেরবাণীতে জান্নাতের আনন্দ উপভোগ করতে থাকবেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)