কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৩৫. যুহদ-দুনিয়ার প্রতি অনাসক্তির বর্ণনা
হাদীস নং: ৪২৬১
আন্তর্জাতিক নং: ৪২৬১
যুহদ-দুনিয়ার প্রতি অনাসক্তির বর্ণনা
মৃত্যুর স্মরণ ও এর জন্য প্রস্তুতি গ্রহণ
৪২৬১। আব্দুল্লাহ ইব্ন হাকাম ইব্ন আবু যিয়াদ (রাহঃ).....আনাস (রাযিঃ) থেকে বর্ণিত । একদা নবী (ﷺ) জনৈক যুবকের কাছে উপস্থিত হন, তখন সে মরণাপন্ন ছিল। তখন তিনি জিজ্ঞাসা করেনঃ তোমার অবস্থা কি? সে বলেঃ হে আল্লাহর রাসূল! আমি আল্লাহর নিকট মাগফিরাতের আশা করছি, এবং আমার গুনাহের জন্য আশঙ্কা করছি। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ এই দুইটি জিনিস (আশা ও ভয়) যে বান্দার কালবে (অন্তরে) একত্রিত হয়, সে যা চাইবে আল্লাহ তাকে তাই দিবেন এবং যাকে সে ভয় করে, তা থেকে তাকে নিরাপত্তা দান করবেন।
كتاب الزهد
بَاب ذِكْرِ الْمَوْتِ وَالِاسْتِعْدَادِ لَهُ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْحَكَمِ بْنِ أَبِي زِيَادٍ، حَدَّثَنَا سَيَّارٌ، حَدَّثَنَا جَعْفَرٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، : أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ دَخَلَ عَلَى شَابٍّ وَهُوَ فِي الْمَوْتِ فَقَالَ : " كَيْفَ تَجِدُكَ " . قَالَ : أَرْجُو اللَّهَ يَا رَسُولَ اللَّهِ وَأَخَافُ ذُنُوبِي . فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ : " لاَ يَجْتَمِعَانِ فِي قَلْبِ عَبْدٍ فِي مِثْلِ هَذَا الْمَوْطِنِ إِلاَّ أَعْطَاهُ اللَّهُ مَا يَرْجُو وَآمَنَهُ مِمَّا يَخَافُ " .
হাদীসের ব্যাখ্যা:
যে মু'মিনের হৃদয়ে আল্লাহর রহমতের প্রত্যাশা এবং আযাবের ভয় রয়েছে, এ ধরনের ভীতি ও প্রত্যাশা তাকে দুনিয়ার যিন্দেগীতে মন্দ আমল ও যাবতীয় প্রলোভন থেকে দূরে রাখতে এবং সৎকর্মের জন্য কঠোর পরিশ্রম করতে উদ্বুদ্ধ করে। যে ব্যক্তি আল্লাহর ভয় ও তাঁর রহমতের আশা অন্তরে নিয়ে জীবন যাপন করে, আশা করা যায় যে, আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন এবং তাকে জান্নাতে স্থান দিবেন। বস্তুত মু'মিন ব্যক্তির মনের এ ধরনের ভীতি ও প্রত্যাশা আখিরাতের যিন্দেগীর সাফল্যের চাবি। এজন্য আমরা প্রত্যহ দু'আ কুনুতের মধ্যে পড়ে থাকিঃ
نرجو رحمتك ونخشى عذابك
"আমরা তোমার রহমতের আশা করি এবং তোমার আযাবের ভয় করি।"
نرجو رحمتك ونخشى عذابك
"আমরা তোমার রহমতের আশা করি এবং তোমার আযাবের ভয় করি।"
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)