কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৩৫. যুহদ-দুনিয়ার প্রতি অনাসক্তির বর্ণনা
হাদীস নং: ৪২২৫
আন্তর্জাতিক নং: ৪২২৫
যুহদ-দুনিয়ার প্রতি অনাসক্তির বর্ণনা
সুধারণা পোষণ
৪২২৫। মুহাম্মাদ ইব্ন বাশশার (রাহঃ)...... আবু যার (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি তাঁকে রাসূলুল্লাহ্ (ﷺ) জিজ্ঞাসা করলামঃ এক ব্যক্তি কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমল করে, তখন লোকেরা তাকে সেই আমলের জন্য ভালবাসে, (সেই ব্যক্তি সম্পর্কে আপনার অভিমত কি)? তিনি বললেনঃ এটা তো ঈমানদারের জন্য তাৎক্ষণিক শুভ সংবাদ।
كتاب الزهد
بَاب الثَّنَاءِ الْحَسَنِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِي ذَرٍّ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ قُلْتُ لَهُ : الرَّجُلُ يَعْمَلُ الْعَمَلَ لِلَّهِ فَيُحِبُّهُ النَّاسُ عَلَيْهِ قَالَ : " ذَلِكَ عَاجِلُ بُشْرَى الْمُؤْمِنِ " .
হাদীসের ব্যাখ্যা:
সাহাবায়ে কিরাম নবী করীম ﷺ-এর অমূল্য উপদেশ অক্ষরে অক্ষরে পালন করতেন। তাঁরা রিয়ার ব্যাপারে খুব সতর্ক ও শঙ্কিত ছিলেন। নেক ব্যক্তির নেক আমলের প্রশংসা সম্পর্কে কোন কোন সাহাবার মনে সন্দেহের সৃষ্টি হয়েছিল। হয়ত তারা ধারণা করেছিলেন, এরূপ প্রশংসা করাও আল্লাহর নিকট অপসন্দনীয় এবং রিয়ার সমতুল্য।
যেরূপ আল্লাহ রিয়াকারীকে দুনিয়া ও আখিরাতে অপমানিত করেন, সেরূপ তিনি বিশুদ্ধ নিয়্যতসহকারে সৎকর্ম সম্পাদনকারীকেও দুনিয়া ও আখিরাতে অজস্র কল্যাণ দান করেন। যে বান্দা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নেক আমল করেন, আল্লাহ তার নেক আমলকে পসন্দ করেন, তাকে মহব্বত করেন। আসমানবাসী ও দুনিয়াবাসীর কাছে তাঁর মাহবুব বান্দার নাম প্রচার করার জন্য জিবরাঈল (আ)-কে আদেশ করেন এবং জিবরাঈল (আ) তা করেন। এভাবে আল্লাহর নেক বান্দার কাজ আসমান ও দুনিয়ায় প্রচারিত ও প্রশংসিত হয়। আল্লাহর নেক বান্দা মানুষের প্রশংসার আকাঙ্ক্ষী নন, তিনি মানুষের প্রশংসা অপসন্দ করেন এবং তিনি একমাত্র আল্লাহর মহব্বত, ভালবাসা ও সন্তুষ্টি চান, কিন্তু আল্লাহ মানুষের মনে তাঁর মাহবুব বান্দার মহব্বত সৃষ্টি করে দেন। এটা মু'মিন বান্দার খালেস সৎকর্মের নগদ প্রতিফল। আখিরাতের যিন্দেগীতে তাকে যা দান করা হবে, তা আরো বিরাট ও মহান।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
বর্ণনাকারী: