কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৩৫. যুহদ-দুনিয়ার প্রতি অনাসক্তির বর্ণনা
হাদীস নং: ৪২০৬
আন্তর্জাতিক নং: ৪২০৬
যুহদ-দুনিয়ার প্রতি অনাসক্তির বর্ণনা
রিয়াও খ্যাতি
৪২০৬। আবু বাকর ইব্ন আবু শায়বা ও আবু কুরায়ব (রাহঃ)...... আবু সাঈদ খুদরী (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যে ব্যক্তি লোকদের শোনানোর জন্য কিছু বলবে, আল্লাহ তা'আলা তাকে (কিয়ামতের দিন অপদস্থের কথা) শোনাবেন। যে ব্যক্তি লোক দেখানোর জন্য ইবাদত করবে, আল্লাহ তা'আলা (কিয়ামতের দিন) তাকে তা দেখাবেন (লাঞ্ছিত করবেন)।
كتاب الزهد
بَاب الرِّيَاءِ وَالسُّمْعَةِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا بَكْرُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَنَا عِيسَى بْنُ الْمُخْتَارِ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ عَطِيَّةَ الْعَوْفِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " مَنْ يُسَمِّعْ يُسَمِّعِ اللَّهُ بِهِ وَمَنْ يُرَاءِ يُرَاءِ اللَّهُ بِهِ " .
হাদীসের ব্যাখ্যা:
অন্যকে শোনানোর জন্য বা অন্যকে দেখানোর জন্য যে কাজ করা হয়, তাকে রিয়া বলা হয় এবং যে নেক আমলের মধ্যে সামান্যতম রিয়া হয়েছে, আল্লাহ তা কবুল করবেন না। তিনি রিয়াকারীদের লজ্জিত ও অপমানিত করার জন্য তাদের তথাকথিত নেক আমলের গোপন রহস্য ও উদ্দেশ্য হাশরের ময়দানের মানুষের কাছে প্রকাশ করে দিবেন। তাদের রিয়ার জন্য তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে এবং আখিরাতবাসিগণ তাদের জঘন্য অপরাধ জানতে পারবে। দুনিয়ার যিন্দেগীতেও আল্লাহ রিয়াকারীদেরকে অপমানিত করেন। মানুষ রিয়াকারীদেরকে ঘৃণা করে। রিয়াকারিগণ মানুষকে সন্তুষ্ট করার জন্য নেক আমল করে কিন্তু মানুষ তাদের উপর অসন্তুষ্ট থাকে। তাই রিয়াকারিগণ দুনিয়া ও আখিরাতে ঘৃণিত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
বর্ণনাকারী: