কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৩২. দুআর অধ্যায়

হাদীস নং: ৩৮৬৮
আন্তর্জাতিক নং: ৩৮৬৮
দুআর অধ্যায়
ব্যক্তি সকাল ও সন্ধ্যায় কি দু'আ করবে ?
৩৮৬৮। ইয়াকূব ইবন হুমায়দ ইবন কাসিব (রাহঃ)......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন তোমরা প্রভাতে উপনীত হবে, তখন তোমরা বলবেঃاللَّهُمَّ بِكَ أَصْبَحْنَا وَبِكَ أَمْسَيْنَا وَبِكَ نَحْيَى وَبِكَ نَمُوتُ ইয়া আল্লাহ! আপনারই সাহায্যে আমরা প্রভাতে উপনীত হয়েছি এবং আপনারই সাহায্যে সন্ধ্যায় উপনীত হব, আপনারই সাহায্যে আমরা জীবন যাপন করছি এবং আপনারই সাহায্যে আমরা মারা যাব। আর যখন তোমরা সন্ধ্যায় উপনীত হবে,

তখন বলবেঃ اللَّهُمَّ بِكَ أَمْسَيْنَا وَبِكَ أَصْبَحْنَا وَبِكَ نَحْيَى وَبِكَ نَمُوتُ وَإِلَيْكَ الْمَصِيرُ ইয়া আল্লাহ! আপনারই সাহায্যে আমরা সকাল যাপন করেছি, আপনারই সাহায্যে আমরা জীবন যাপন করছি এবং আপনারই সাহায্যে আমরা মারা যাব, আর আপনারই কাছে প্রত্যাবর্তন।
كتاب الدعاء
بَاب مَا يَدْعُو بِهِ الرَّجُلُ إِذَا أَصْبَحَ وَإِذَا أَمْسَى
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِذَا أَصْبَحْتُمْ فَقُولُوا اللَّهُمَّ بِكَ أَصْبَحْنَا وَبِكَ أَمْسَيْنَا وَبِكَ نَحْيَى وَبِكَ نَمُوتُ وَإِذَا أَمْسَيْتُمْ فَقُولُوا اللَّهُمَّ بِكَ أَمْسَيْنَا وَبِكَ أَصْبَحْنَا وَبِكَ نَحْيَى وَبِكَ نَمُوتُ وَإِلَيْكَ الْمَصِيرُ ‏"‏ ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

রাতের আঁধাররাশি বিদূরিত হওয়ার পর ভোরের আলোর উদয় আল্লাহ তা'আলার একটি বড় নিয়ামত স্বরূপ। মানুষ সাধারণত দিবা ভাগেই তার দৈনন্দিন কাজ-কর্ম করে থাকে। রাত্রির অবসানে ভোরের আগমন না ঘটলে তা হবে কিয়ামত তুল্য। অনুরূপ দিবা অবসানে সন্ধ্যার আগমন ও রাত্রির সূচনাও একটি বড় নিয়ামত স্বরূপ। সন্ধ্যা এসে দিবসের বিদায় ঘন্টা বাজিয়ে কর্ম ব্যস্ততা থেকে বিদায়ের বার্তা ঘোষণা করে। এবার বিশ্রাম ও আরামের পালা। যদি কোন দিন সন্ধ্যা না আসে, তাহলে কী অবস্থা দাঁড়াবে কর্মব্যস্ত মানুষের? রাসূলুল্লাহ ﷺ এ হাদীসে তাই শিক্ষা দিয়েছেন, সকাল-সন্ধ্যার আগমনে মানুষ যেন কৃতজ্ঞ চিত্তে আল্লাহ তা'আলার এ নিয়ামতের স্বীকারোক্তি করে। সাথে সাথে তারা যেন একথাও স্মরণ করে যে, যেভাবে তাঁরই হুকুমে দিবাভাগের অবসানে ঘটে রাত্রির আগমন, আর রাত্রির অবসানে ঘটে দিনের আগমন, ঠিক তেমনি চলছে আমাদের জীবনও। তাঁরই নির্ধারিত সময়ে একদিন মৃত্যু এসে আলিঙ্গন করবে এবং আল্লাহর সমীপে গিয়ে উপস্থিত হতে হবে।

মোদ্দা কথা, প্রতিদিন সকাল-সন্ধ্যায় আল্লাহর নিয়ামতের স্বীকারোক্তি করা এবং মৃত্যু ও আখিরাতকে স্মরণ করা চাই। কোন সকাল বা সন্ধ্যায়ই এ ব্যাপারে উদাসীন থাকা উচিত নয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান