কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৩১. আদব - শিষ্টাচারের অধ্যায়
হাদীস নং: ৩৮০৮
আন্তর্জাতিক নং: ৩৮০৮
আদব - শিষ্টাচারের অধ্যায়
তাসবীহ-এর ফযীলাত
৩৮০৮ আবু বাকর ইব্ন আবু শায়বা (রাহঃ)...... জুওয়াইরিয়া (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ ভোরের সালাত আদায় শেষে তার পাশ দিয়ে গেলেন তখন তিনি (জুওয়াইরিয়া) আল্লাহর যিকির করছিলেন। পরে দিন বেড়ে উঠার সময় (কিংবা রাবী বলেছেন, দিন অর্ধেক হওয়ার সময়) তিনি ফিরে আসলেন, জুওরাইরিয়া তখনো সে অবস্থায় ছিলেন, তখন তিনি বললেন : তোমার কাছ থেকে যাওয়ার পর আমি চারটি কথা তিনবার বলেছি, আর তা তুমি এতক্ষণ যা বলেছ সে গুলোর চেয়ে হারে ওভাবে অধিক কথাগুলো سُبْحَانَ اللَّهِ عَدَدَ خَلْقِهِ (আল্লাহর পবিত্রতা বর্ণনা করি তাঁর সৃষ্টির সংখ্যা বরাবর) سُبْحَانَ اللَّهِ رِضَا نَفْسِهِ (আল্লাহর পবিত্রতা বর্ণনা করি তাঁর সৃষ্টি অনুযায়ী) سُبْحَانَ اللَّهِ زِنَةَ عَرْشِهِ ( আল্লাহর পবিত্রতা বর্ণানা করি, তাঁর আরশের ভার পরিমাণ) سُبْحَانَ اللَّهِ مِدَادَ كَلِمَاتِهِ (আল্লাহর পবিত্রতা বর্ণনা করি তাঁর কালেমা ও কথা সমূহ লেখার কালি পরিমাণ)।
كتاب الأدب
بَاب فَضْلِ التَّسْبِيحِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا مِسْعَرٌ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي رِشْدِينَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ جُوَيْرِيَةَ، قَالَتْ مَرَّ بِهَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ حِينَ صَلَّى الْغَدَاةَ أَوْ بَعْدَ مَا صَلَّى الْغَدَاةَ وَهِيَ تَذْكُرُ اللَّهَ فَرَجَعَ حِينَ ارْتَفَعَ النَّهَارُ - أَوْ قَالَ انْتَصَفَ - وَهِيَ كَذَلِكَ فَقَالَ " لَقَدْ قُلْتُ مُنْذُ قُمْتُ عَنْكِ أَرْبَعَ كَلِمَاتٍ ثَلاَثَ مَرَّاتٍ هِيَ أَكْثَرُ وَأَرْجَحُ - أَوْ أَوْزَنُ - مِمَّا قُلْتِ سُبْحَانَ اللَّهِ عَدَدَ خَلْقِهِ سُبْحَانَ اللَّهِ رِضَا نَفْسِهِ سُبْحَانَ اللَّهِ زِنَةَ عَرْشِهِ سُبْحَانَ اللَّهِ مِدَادَ كَلِمَاتِهِ " .
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসের দ্বারা জানা গেল যে, অধিক যিকির এর দ্বারা যেমন অধিক ছওয়াব হাসিল করা যায়, তেমনি তার একটি সহজ তরীকা বা পন্থা হলো তার সাথে এমন শব্দসমূহ জুড়ে দেয়া, যার দ্বারা সংখ্যার আধিক্য বুঝায়। যেমনটা উপরোক্ত হাদীসে রাসূল ﷺ শিক্ষা দিয়েছেন।
এখানে একথা লক্ষ্যণীয় যে, কোন কোন হাদীসে স্বয়ং নবী করীম ﷺ বহুলভাবে যিকির করার প্রতি উৎসাহ দিয়েছেন। এজন্যে হযরত জুয়ায়রিয়া (রা)-এর বর্ণিত এ হাদীস দ্বারা যিকিরের আধিক্যের ব্যাপারে তা নিষিদ্ধ হওয়া বা অপসন্দনীয় হওয়া বুঝে নেওয়া মোটেই ঠিক হবে না। উক্ত হাদীসের মর্ম হচ্ছে, যিকিরের দ্বারা অধিক ছওয়াব লাভের একটি সহজতর তরীকা হচ্ছে এটাও, বিশেষত যারা অধিক ব্যস্ততার কারণে আল্লাহর যিকিরের জন্যে বেশি সময় ব্যয় করতে পারেন না, তারা এ পদ্ধতিতেও অনেক ছওয়াব হাসিল করে নিতে পারেন।
হযরত শাহ্ ওলী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র) এ ব্যাপারে বলেন, যে ব্যক্তি তাঁর বাতিনকে এবং তার জীবনকে যিকিরের রঙে অনুরঞ্জিত করতে আগ্রহী, বহুল পরিমাণে যিকির করা তার জন্যে অপরিহার্য। আর যিকির এর দ্বারা কেবল পারলৌকিক ছওয়াব হাসিল করাই যার উদ্দিষ্ট, তার উচিত এমন সব কালিমা যিকিরের জন্যে বেছে নেয়া, যা অর্থগত দিক থেকে উন্নততর ও প্রশস্ততর যেমনটি উপরোক্ত হাদীসে বর্ণিত হয়েছে।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
বর্ণনাকারী: