কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৩১. আদব - শিষ্টাচারের অধ্যায়
হাদীস নং: ৩৭৯০
আন্তর্জাতিক নং: ৩৭৯০
আদব - শিষ্টাচারের অধ্যায়
যিকরের ফযীলত
৩৭৯০। ইয়াকূব ইব্ন হুমায়দ ইবন কাসিব (রাহঃ)....আবুদ্দারদা (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেনঃ আমি কি তোমাদের সর্বোত্তম আমল সম্পর্কে বলে দেব না, যা তোমাদের আমলগুলোর মাঝে সর্বোত্তম এবং তোমাদের মালিকের কাছে অধিক সন্তোষজনক এবং তোমাদের মর্যাদাকে অধিক উন্নীতকারী এবং তোমাদের সোনারূপা দান করার চেয়ে উত্তম এবং দুশমনের মুখোমুখি হয়ে তোমরা তাদের গলা আর তারা তোমাদের গলা কাটার চেয়েও উত্তম? তারা (সাহাবীরা) জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! সেটা কি ? তিনি বললেনঃ আল্লাহর যিকির।
মু'আয ইব্ন জাবাল (রাযিঃ) বলেন, কোন মানুষ ‘যিকরুল্লার' চেয়ে উত্তম কোন আমল করে না, যা তাকে আল্লাহর আযাব থেকে নাজাত দেয়।
মু'আয ইব্ন জাবাল (রাযিঃ) বলেন, কোন মানুষ ‘যিকরুল্লার' চেয়ে উত্তম কোন আমল করে না, যা তাকে আল্লাহর আযাব থেকে নাজাত দেয়।
كتاب الأدب
بَاب فَضْلِ الذِّكْرِ
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ، حَدَّثَنَا الْمُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَعِيدِ بْنِ أَبِي هِنْدٍ، عَنْ زِيَادِ بْنِ أَبِي زِيَادٍ، مَوْلَى ابْنِ عَيَّاشٍ عَنْ أَبِي بَحْرِيَّةَ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " أَلاَ أُنَبِّئُكُمْ بِخَيْرِ أَعْمَالِكُمْ وَأَرْضَاهَا عِنْدَ مَلِيكِكُمْ وَأَرْفَعِهَا فِي دَرَجَاتِكُمْ وَخَيْرٍ لَكُمْ مِنْ إِعْطَاءِ الذَّهَبِ وَالْوَرِقِ وَمِنْ أَنْ تَلْقَوْا عَدُوَّكُمْ فَتَضْرِبُوا أَعْنَاقَهُمْ وَيَضْرِبُوا أَعْنَاقَكُمْ " . قَالُوا وَمَا ذَاكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ " ذِكْرُ اللَّهِ " . وَقَالَ مُعَاذُ بْنُ جَبَلٍ مَا عَمِلَ امْرُؤٌ بِعَمَلٍ أَنْجَى لَهُ مِنْ عَذَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ مِنْ ذِكْرِ اللَّهِ .
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসখানা আসলে কুরআন শরীফের আয়াত وَلَذِكْرُ اللّٰهِ أَكْبَرُ এরই ব্যাখ্যা ও তাফসীর। নিঃসন্দেহে আল্লাহর যিকির এ হিসাবে সর্বোত্তম যে, তা আসলেই সবচাইতে বড় অভীষ্ট বস্তু এবং আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য হাসিলের নিকটতম মাধ্যম। অন্যান্য সকল আমলের তুলনায় তা সবচাইতে উত্তম-এর মানে এ নয় যে, কোন বিশেষ পরিস্থিতিতে বা কোন জরুরী অবস্থায় সাদকা বা আল্লাহর পথে খরচ করা অথবা আল্লাহর রাহে জিহাদের গুরুত্ব বেশি হতে পারবে না। এছাড়া এও হতে পারে যে, এক আমল এক হিসাবে এবং অপর আমল অন্য হিসাবে সর্বোত্তম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ। হযরত আবু সাঈদ খুদরী এবং আবদুল্লাহ্ ইবনে উমর (রা) থেকেও অনুরূপ বর্ণিত আছে। হাদীসসমূহের বক্তব্যও প্রায় একই। এ হাদীসগুলোর একটি অপরটির সমর্থক, পরিপূরক ও ব্যাখ্যা স্বরূপ।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
বর্ণনাকারী: