কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৩১. আদব - শিষ্টাচারের অধ্যায়

হাদীস নং: ৩৭৫৮
আন্তর্জাতিক নং: ৩৭৫৮
আদব - শিষ্টাচারের অধ্যায়
কবিতা
৩৭৫৮। আবু বাকর ইবন আনূ শায়বা (রাহঃ)...... শারীদ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, উমাইয়া ইব্‌ন আবু সালতের কবিতা থেকে একশটি পংক্তি আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে আবৃত্তি করে শুনিয়েছি। প্রতিটি পংক্তির মাঝেই তিনি বলতেনঃ “আরো শুনাও"।
كتاب الأدب
بَاب الشِّعْرِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَعْلَى، عَنْ عَمْرِو بْنِ الشَّرِيدِ، عَنْ أَبِيهِ، قَالَ أَنْشَدْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مِائَةَ قَافِيَةٍ مِنْ شِعْرِ أُمَيَّةَ بْنِ أَبِي الصَّلْتِ يَقُولُ بَيْنَ كُلِّ قَافِيَةٍ ‏"‏ هِيهِ ‏"‏ ‏.‏ وَقَالَ ‏"‏ كَادَ أَنْ يُسْلِمَ ‏"‏ ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

উমাইয়্যা ইবনে সালত সাকাফীও জাহেলী যুগের একজন কবি ছিল এবং তার কবিতা আল্লাহমুখী ছিল। এ জন্যই রাসূলুল্লাহ (ﷺ) তার কবিতা পছন্দ করতেন, যেমন এ হাদীস থেকে জানা গেল। রাসূলুল্লাহ (ﷺ) তার ব্যাপারে বলেছিলেন: لقد كاد يسلم في شعره যার অর্থ এই যে, সে তার কবিতার দিক দিয়ে ইসলামের কাছাকাছি এসে গিয়েছিল। অন্য এক হাদীসে এসেছে যে, তিনি একবার তার কবিতা শুনে বলেছিলেন: آمن شعره وكفر قلبه অর্থাৎ, তার কবিতা মুসলমান হয়ে গিয়েছে; কিন্তু তার অন্তর কাফেরই রয়ে গেল। উমাইয়্যা রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগ পেয়েছিল এবং দ্বীনের দাওয়াতও তার কাছে পৌঁছেছিল, কিন্তু ঈমান গ্রহণের সৌভাগ্য লাভ হয়নি।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
rabi
বর্ণনাকারী: