কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৩০. পোশাক-পরিচ্ছদের অধ্যায়
হাদীস নং: ৩৫৬৮
আন্তর্জাতিক নং: ৩৫৬৮
পোশাক-পরিচ্ছদের অধ্যায়
সাদা পোশাক পরিধান করা
৩৫৬৮। মুহাম্মাদ ইবন হাসসান আযরাক (রাযিঃ)...... আবুদ্দারদা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা তোমাদের কবরে এবং তোমাদের মসজিদে আল্লাহর সাথে সাদা পোশাক সাক্ষাৎ করাই উত্তম।
كتاب اللباس
بَاب الْبَيَاضِ مِنْ الثِّيَابِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَسَّانَ الأَزْرَقُ، حَدَّثَنَا عَبْدُ الْمَجِيدِ بْنُ أَبِي رَوَّادٍ، حَدَّثَنَا مَرْوَانُ بْنُ سَالِمٍ، عَنْ صَفْوَانَ بْنِ عَمْرٍو، عَنْ شُرَيْحِ بْنِ عُبَيْدٍ الْحَضْرَمِيِّ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " إِنَّ أَحْسَنَ مَا زُرْتُمُ اللَّهَ بِهِ فِي قُبُورِكُمْ وَمَسَاجِدِكُمُ الْبَيَاضُ " .
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ, উত্তম এটাই যে, মৃত্যুর পর যখন কবরে আল্লাহর দরবারে উপস্থিত হবে, তখন সাদা কাফন নিয়ে উপস্থিত হবে। আর যখন মসজিদে উপস্থিতি হয়, (যা এ দুনিয়াতে আল্লাহর দরবার) তখনও যেন সাদা কাপড় পরেই হয়। তবে অন্যান্য বহু হাদীস থেকে জানা যায় যে, স্বয়ং হুযুর (ﷺ) অনেক সময় অন্যান্য রংয়ের কাপড়ও পরতেন। যেমন, তাঁর সবুজ অথবা হালকা নীল রংয়ের কাপড় পরিধান করাও হাদীস দ্বারা প্রমাণিত আছে।
তেমনিভাবে হলুদ রংয়ের কাপড়ও পরেছেন। উপরন্তু লাল ডোরাদার চাদর গায়ে দেওয়া এবং কাল পাগড়ী পরাও প্রমাণিত রয়েছে। এজন্য উল্লেখিত হাদীসে সাদা রংয়ের কাপড় পরিধানের প্রতি যে উৎসাহ প্রদান করা হয়েছে, এর স্তর কেবল উৎসাহ প্রদান পর্যায়েরই, আর এর সম্পর্ক কেবল পুরুষদের সাথে। মহিলাদের জন্য রঙ্গিন পোশাকই বেশী পছন্দ করা হয়েছে। নবী পত্নীদের কর্মধারার দ্বারাও এটাই বুঝা যায়।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
বর্ণনাকারী: