কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

২৯. রোগব্যধি ও চিকিৎসা অধ্যায়

হাদীস নং: ৩৫২৫
আন্তর্জাতিক নং: ৩৫২৫
রোগব্যধি ও চিকিৎসা অধ্যায়
নবী (ﷺ) এর ঝাড়ফুঁকের বিবরণ
৩৫২৫। মুহাম্মাদ সুলায়মান ইবন হিশাম বাগদাদী ও আবু বাকর ইব্‌ন খাল্লাদ বাহেলী (রাহঃ)..... ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) হাসান ও হুসাইন (রাযিঃ)-এর ঝাড়ফুঁক দিতেন, বলতেনঃأَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لاَمَّةٍ

তিনি বলতেনঃ আমাদের পিতা ইবরাহীম (আ) ইসমাঈল ও ইসহাক (আ)-কে এই দু'আ দিয়ে ঝাড়ফুঁক করতেন। অথবা বলেছেনঃ ইসমাঈল ও ইয়াকূব ।
كتاب الطب
بَاب مَا عَوَّذَ بِهِ النَّبِيُّ ﷺ وَمَا عُوِّذَ بِهِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ بْنِ هِشَامٍ الْبَغْدَادِيُّ، حَدَّثَنَا وَكِيعٌ، ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ خَلاَّدٍ الْبَاهِلِيُّ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ مِنْهَالٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كَانَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ يُعَوِّذُ الْحَسَنَ وَالْحُسَيْنَ يَقُولُ ‏"‏ أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لاَمَّةٍ ‏"‏ ‏.‏ قَالَ ‏"‏ وَكَانَ أَبُونَا إِبْرَاهِيمُ يَعُوِّذُ بِهَا إِسْمَاعِيلَ وَإِسْحَاقَ ‏"‏ ‏.‏ أَوْ قَالَ ‏"‏ إِسْمَاعِيلَ وَيَعْقُوبَ ‏"‏ ‏.‏ وَهَذَا حَدِيثُ وَكِيعٍ ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

"কালিমায়ে তাম্মাহ" দ্বারা আল্লাহর আহকাম অথবা কুরআন মাজীদ বুঝানো হয়েছে। তিনি ইমাম হাসান ও হুসাইন (রা.) এর জন্য পানাহ চেয়ে এই দু'আ পাঠ করে ফুঁক দিতেন এবং তাঁদের হিফাযতের জন্য আল্লাহর আশ্রয় চাইতেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)