কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
২৭. পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৩৩৬৭
আন্তর্জাতিক নং: ৩৩৬৭
পানাহার সংক্রান্ত অধ্যায়
পনীর ও ঘি খাওয়া
৩৩৬৭। ইসমাঈল ইবন মুসা সুদ্দী (রাহঃ)......সালমান ফারসী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট ঘি, পনীর, ও বন্য গাধা সম্পর্কে জিজ্ঞাসা করা হল। তিনি বললেনঃ যে সব জিনিস আল্লাহ তা'আলা তাঁর কিতাবে হারাম করেছেন তা হারাম। আর যেসব জিনিস সম্পর্কে তিনি নীরব থেকেছেন তা তিনি ক্ষমা করেছেন।
كتاب الأطعمة
بَاب أَكْلِ الْجُبْنِ وَالسَّمْنِ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُوسَى السُّدِّيُّ، حَدَّثَنَا سَيْفُ بْنُ هَارُونَ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، عَنْ سَلْمَانَ الْفَارِسِيِّ، قَالَ سُئِلَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنِ السَّمْنِ وَالْجُبْنِ وَالْفِرَاءِ قَالَ " الْحَلاَلُ مَا أَحَلَّ اللَّهُ فِي كِتَابِهِ وَالْحَرَامُ مَا حَرَّمَ اللَّهُ فِي كِتَابِهِ وَمَا سَكَتَ عَنْهُ فَهُوَ مِمَّا عَفَا عَنْهُ " .
হাদীসের ব্যাখ্যা:
হাদীসটির মর্ম এই যে, রাসূলুল্লাহ (ﷺ)-এর নবুওয়াত ও কুরআন নাযিল হওয়ার পর কোন জিনিসের হালাল অথবা হারাম হওয়ার মানদণ্ড হচ্ছে আল্লাহর ওহী এবং আল্লাহ্ ও রাসূলের নির্দেশ। এতে কারো পছন্দ-অপছন্দ অথবা আকর্ষণ ও ঘৃণার কোন দখল নেই।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
বর্ণনাকারী: