কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

২৭. পানাহার সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৩৩৫৪
আন্তর্জাতিক নং: ৩৩৫৪
পানাহার সংক্রান্ত অধ্যায়
ক্ষুধা থেকে আশ্রয় চাওয়া
৩৩৫৪। আবু বাকর ইব্‌ন আবু শাইবা (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলূল্লাহ (ﷺ) বলতেনঃ “আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল-জূ' ফাইন্নাহু বি’সাদ-দাজীউ', ওয়া আউযূবিকা মিনাল খিয়ানাতে ফাইন্নাহা বি'সাতিল-বিতানাহ" হে আল্লাহ! আমি আপনার নিকট ক্ষুধা থেকে আশ্রয় প্রার্থনা করছি। কারণ তা নিকৃষ্ট সাথী এবং আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি প্রতারণা থেকে। কারণ তা গোপন চারিত্রিক দোষ।
كتاب الأطعمة
بَاب التَّعَوُّذِ مِنْ الْجُوعِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا هُرَيْمٌ، عَنْ لَيْثٍ، عَنْ كَعْبٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْجُوعِ فَإِنَّهُ بِئْسَ الضَّجِيعُ وَأَعُوذُ بِكَ مِنَ الْخِيَانَةِ فَإِنَّهَا بِئْسَتِ الْبِطَانَةُ ‏"‏ ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

যখন মানুষ ক্ষুধাকষ্টের মুখে পড়ে তখন তার নিদ্রা দূর হয়ে যায়। সে তখন ঘন ঘন পার্শ্ব পরিবর্তন করতে থাকে। এ অর্থেই ক্ষুধাকে 'শয্যাসাথী' বলা হয়েছে। আর খিয়ানত বা বিশ্বাসভঙ্গ সর্বদা লোক চক্ষুর অন্তরালে গোপনেই করা হয়ে থাকে-এর রহস্য কেবল খিয়ানতকারীরই জানা থাকে, এ জন্যে খিয়ানতকে 'গোপন অন্তরঙ্গ' বলে অভিহিত করা হয়েছে। ক্ষুধা এবং খিয়ানতের মত বস্তু থেকে রাসূলুল্লাহ ﷺ-এর আশ্রয় প্রার্থনা তাঁর কামালে- আবদিয়তেরই পরাকাষ্ঠা প্রদর্শন বলতে হয়। এটা নিঃসন্দেহে তাঁর অনন্য বৈশিষ্ট্য। এতে আমাদের জন্য শিক্ষণীয় ব্যাপার রয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান