কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

২৭. পানাহার সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৩২৯৭
আন্তর্জাতিক নং: ৩২৯৭
পানাহার সংক্রান্ত অধ্যায়
আহারের উচ্ছিষ্ট হাত থেকে পরিষ্কার না করে রাত কাটানো
৩২৯৭। মুহাম্মাদ ইব্‌ন আব্দুল মালিক ইব্‌ন আবু শাওয়ারিব (রাহঃ)..... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ তোমাদের মধ্যে কোন ব্যক্তি হাতে তেলচিটে নিয়ে ঘুমালো, আর সে তার হাত ধুয়ে পরিষ্কার করল না, এমতাবস্থায় সে কোন অনিষ্টের সম্মুখীন হলো, এজন্য সে যেন নিজেকেই তিরস্কার করে।
كتاب الأطعمة
بَاب مَنْ بَاتَ وَفِي يَدِهِ رِيحُ غَمَرٍ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي الشَّوَارِبِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ الْمُخْتَارِ، حَدَّثَنَا سُهَيْلُ بْنُ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ إِذَا نَامَ أَحَدُكُمْ وَفِي يَدِهِ رِيحُ غَمَرٍ فَلَمْ يَغْسِلْ يَدَهُ فَأَصَابَهُ شَىْءٌ فَلاَ يَلُومَنَّ إِلاَّ نَفْسَهُ ‏"‏ ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

হাদীসটির দাবী ও চাহিদা এটাই যে, খাওয়ার পর- বিশেষ করে হাতের মধ্যে যখন চর্বি ও তৈলাক্ততা থেকে যায়, তখন হাতকে এভাবে ধুয়ে নিবে যে, এ ধরনের কোন কিছুই অবশিষ্ট না থাকে। আর যেহেতু এটা কেবল মুস্তাহাব পর্যায়ের বিধান, তাই স্বয়ং রাসূলুল্লাহ (ﷺ) ও কখনো কখনো এর বিপরীত আমলও করেছেন। যেমন অন্য হাদীস থেকে জানা যায়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান