কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
২৭. পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৩২৯৬
আন্তর্জাতিক নং: ৩২৯৬
পানাহার সংক্রান্ত অধ্যায়
আহারের উচ্ছিষ্ট হাত থেকে পরিষ্কার না করে রাত কাটানো
৩২৯৬। জুবারা ইব্ন মুগাল্লিস (রাহঃ).... রাসূলুল্লাহ (ﷺ) এর কন্যা ফাতিমা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সাবধানঃ যে ব্যক্তি আহারের তেলচিটে হাতে নিয়ে (হাত পরিষ্কার না করে) রাত কাটায়, সে যেন নিজেকেই ভর্ৎসনা করে।
كتاب الأطعمة
بَاب مَنْ بَاتَ وَفِي يَدِهِ رِيحُ غَمَرٍ
حَدَّثَنَا جُبَارَةُ بْنُ الْمُغَلِّسِ، حَدَّثَنَا عُبَيْدُ بْنُ وَسِيمٍ الْجَمَّالُ، حَدَّثَنِي الْحَسَنُ بْنُ الْحَسَنِ، عَنْ أُمِّهِ، فَاطِمَةَ بِنْتِ الْحُسَيْنِ عَنِ الْحُسَيْنِ بْنِ عَلِيٍّ، عَنْ أُمِّهِ، فَاطِمَةَ ابْنَةِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " أَلاَ لاَ يَلُومَنَّ امْرُؤٌ إِلاَّ نَفْسَهُ يَبِيتُ وَفِي يَدِهِ رِيحُ غَمَرٍ " .
হাদীসের ব্যাখ্যা:
হাদীসটির দাবী ও চাহিদা এটাই যে, খাওয়ার পর- বিশেষ করে হাতের মধ্যে যখন চর্বি ও তৈলাক্ততা থেকে যায়, তখন হাতকে এভাবে ধুয়ে নিবে যে, এ ধরনের কোন কিছুই অবশিষ্ট না থাকে। আর যেহেতু এটা কেবল মুস্তাহাব পর্যায়ের বিধান, তাই স্বয়ং রাসূলুল্লাহ (ﷺ) ও কখনো কখনো এর বিপরীত আমলও করেছেন। যেমন অন্য হাদীস থেকে জানা যায়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
বর্ণনাকারী: