কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

২৭. পানাহার সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৩২৮৯
আন্তর্জাতিক নং: ৩২৮৯
পানাহার সংক্রান্ত অধ্যায়
খাদিম খাদ্য নিয়ে এলে তা থেকে তাকে কিছু দেওয়া
৩২৮৯। মুহাম্মাদ ইবন আব্দুল্লাহ ইবন নুমায়ের (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কারো খাদেম যখন তার জন্য খাবার নিয়ে আসে, তখন তাকে নিজের সাথে বসাবে এবং নিজের সাথে খাওয়াবে। সে যদি তাকে নিজের সাথে বসাতে না চায় তবে খাবার থেকে সামান্য পরিমাণ তাকে দেবে।
كتاب الأطعمة
بَاب إِذَا أَتَاهُ خَادِمُهُ بِطَعَامِهِ فَلْيُنَاوِلْهُ مِنْهُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، عَنْ أَبِيهِ، سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِذَا جَاءَ أَحَدَكُمْ خَادِمُهُ بِطَعَامِهِ فَلْيُجْلِسْهُ فَلْيَأْكُلْ مَعَهُ فَإِنْ أَبَى فَلْيُنَاوِلْهُ مِنْهُ ‏"‏ ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে যেসব বাড়ীতে দাস-দাসী থাকত, খাবার পাকানোর ন্যায় কাজ তাদের থেকেই নেওয়া হত। তাদের ব্যাপারে তিনি নির্দেশ দিয়েছেন যে, যখন তারা খাবার রান্না করে নিয়ে আসবে, তখন তাদেরকে নিজের খাবারে শরীক করে নাও এবং সাথে বসিয়ে তাদেরকে আহার করাও। আর যখন খানা কম থাকে এবং এরূপ করার সুযোগ থাকে না, তখনও তাদেরকে এখান থেকে কিছু অংশ অবশ্যই প্রদান কর। কেননা, তারাই এটা রান্না করতে আগুনের তাপ ও ধোঁয়ার কষ্ট সহ্য করেছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান