কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
২৪. কুরবানীর অধ্যায়
হাদীস নং: ৩১৪৪
আন্তর্জাতিক নং: ৩১৪৪
কুরবানীর অধ্যায়
যে ধরনের পশু কোরবানী করা মাকরূহ
৩১৪৪। মুহাম্মাদ ইন বাশশার (রাহঃ)...... উবাইদ ইবন ফাইরূয (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বারা ইব্ন আযিব (রাযিঃ)-কে বললাম রাসূলুল্লাহ (ﷺ) যে ধরনের পশু কুরবানী করতে অপছন্দ অথবা নিষেধ করেছেন সে সম্পর্কে আমাদের বলুন। তখন তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর হাতের ইশারায় বলেনঃ এরূপ আর আমার হাত তাঁর হাতের চেয়ে ক্ষুদ্রঃ চার প্রকারের পশু দিয়ে কুরবানী করলে তা যথেষ্ট হবে না। অন্ধ পশু যার অন্ধত্ব সুস্পষ্ট, রুগ্ন পশু যার রোগ সুস্পষ্ট, পঙ্গু পশু যার পঙ্গুত্ব সুস্পষ্ট এবং কৃশকায় দুর্বল পশু যার হাড়ের মজ্জা শুকিয়ে গেছে। উবাইদ (রাহঃ) বলেন, আমি ত্রুটি যুক্ত কান বিশিষ্ট পশু কুরবানী করা অপছন্দ করি। বারা (রাযিঃ) বলেন, যে ধরনের পশু তুমি নিজে অপছন্দ কর তা পরিহার কর এবং অন্যদের জন্য তা হারাম কর না।
كتاب الأضاحي
بَاب مَا يُكْرَهُ أَنْ يُضَحَّى بِهِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، وَمُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، وَعَبْدُ الرَّحْمَنِ، وَأَبُو دَاوُدَ وَابْنُ أَبِي عَدِيٍّ وَأَبُو الْوَلِيدِ قَالُوا حَدَّثَنَا شُعْبَةُ، سَمِعْتُ سُلَيْمَانَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ سَمِعْتُ عُبَيْدَ بْنَ فَيْرُوزَ، قَالَ قُلْتُ لِلْبَرَاءِ بْنِ عَازِبٍ حَدِّثْنِي بِمَا، كَرِهَ أَوْ نَهَى عَنْهُ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مِنَ الأَضَاحِيِّ . فَقَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ هَكَذَا بِيَدِهِ وَيَدِي أَقْصَرُ مِنْ يَدِهِ " أَرْبَعٌ لاَ تُجْزِئُ فِي الأَضَاحِيِّ الْعَوْرَاءُ الْبَيِّنُ عَوَرُهَا وَالْمَرِيضَةُ الْبَيِّنُ مَرَضُهَا وَالْعَرْجَاءُ الْبَيِّنُ ظَلْعُهَا وَالْكَسِيرَةُ الَّتِي لاَ تُنْقِي " . قَالَ فَإِنِّي أَكْرَهُ أَنْ يَكُونَ نَقْصٌ فِي الأُذُنِ . قَالَ فَمَا كَرِهْتَ مِنْهُ فَدَعْهُ وَلاَ تُحَرِّمْهُ عَلَى أَحَدٍ .