কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

২৩. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ৩০৫৩
আন্তর্জাতিক নং: ৩০৫৩
হজ্ব - উমরার অধ্যায়
তাশরীকের দিবস সমূহে জামরায় কংকর নিক্ষেপ করা
৩০৫৩। হারমালা ইব্‌ন ইয়াহ্ইয়া মিসরী (রাহঃ)...... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) কে জামরাতুল আকাবায় পূর্বাহ্নে পাথর নিক্ষেপ করতে দেখেছি। এর পরের পাথর নিক্ষেপ করেন অপরাহ্নে।
كتاب المناسك
بَاب رَمْيِ الْجِمَارِ أَيَّامَ التَّشْرِيقِ
حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى الْمِصْرِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ رَمَى جَمْرَةَ الْعَقَبَةِ ضُحًى وَأَمَّا بَعْدَ ذَلِكَ فَبَعْدَ زَوَالِ الشَّمْسِ ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

এটাই সুন্নত যে, ১০ই যিলহজ্ব জামরায়ে আকাবায় পাথর নিক্ষেপের কাজ দুপুরের আগেই করে নেবে, আর পরবর্তী দিনগুলোতে সূর্য হেলে যাওয়ার পর।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)