কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

২৩. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ২৯৪৯
আন্তর্জাতিক নং: ২৯৪৯
হজ্ব - উমরার অধ্যায়
লাঠির সাহায্যে রুকনে (আসওয়াদ)-কে চুমা দেওয়া
২৯৪৯। আলী ইব্‌ন মুহাম্মাদ ও হাদীয়্যা ইব্‌ন আব্দুল ওয়াহব (রাহঃ)...... আবু তুফায়ল আমির ইব্‌ন ওয়াসিলা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (ﷺ) -কে দেখেছি যে, তিনি তাঁর সাওয়ারীতে আরোহণ করে বায়তুল্লাহ তাওয়াফ করেন, নিজের লাঠির সাহায্যে রুকন স্পর্শ করেন এবং লাঠিতে চুমা দেন।
كتاب المناسك
بَاب مَنْ اسْتَلَمَ الرُّكْنَ بِمِحْجَنِهِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، ح وَحَدَّثَنَا هَدِيَّةُ بْنُ عَبْدِ الْوَهَّابِ، حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، قَالاَ حَدَّثَنَا مَعْرُوفُ بْنُ خَرَّبُوذَ الْمَكِّيُّ، قَالَ سَمِعْتُ أَبَا الطُّفَيْلِ، عَامِرَ بْنَ وَاثِلَةَ قَالَ رَأَيْتُ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ يَطُوفُ بِالْبَيْتِ عَلَى رَاحِلَتِهِ يَسْتَلِمُ الرُّكْنَ بِمِحْجَنِهِ وَيُقَبِّلُ الْمِحْجَنَ ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

কোন কোন হাদীসে রাসূলুল্লাহ (ﷺ)-এর তাওয়াফের ব্যাপারে স্পষ্ট বলা হয়েছে, তিনি হাজরে আসওয়াদকে ইসতিলাম করার পর ডান দিকে হেঁটে গেলেন এবং তাওয়াফ শুরু করলেন। এর প্রথম তিন চক্করে রমল করলেন, আর বাকী চার চক্করে স্বাভাবিক গতি অনুসরণ করলেন। এর দ্বারা বুঝা যায় যে, তিনি তাওয়াফ পায়ে হেঁটে করেছিলেন।

আর কোন কোন হাদীসে উটের উপর সওয়ার হয়ে তাওয়াফ করার কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু আসলে এ দু'টি বর্ণনায় কোন বিরোধ নেই। রাসূলুল্লাহ্ (ﷺ) বিদায় হজ্বে মক্কায় পৌছার পর প্রথম তাওয়াফটি পায়ে হেঁটে করেছিলেন। তারপর দশই যিলহজ্ব মিনা থেকে মক্কায় এসে যে তাওয়াফটি করেছিলেন, সেটা উটের উপর সওয়ার হয়ে করেছিলেন- যাতে প্রশ্নকারীরা তাঁর কাছে বিভিন্ন প্রশ্ন করতে পারে এবং মাসআলা জেনে নিতে পারে। তাই হুযুর (ﷺ)-এর উটটি যেন সে সময় তাঁর জন্য মিম্বর হিসাবে ব্যবহৃত হচ্ছিল। আর সম্ভবত তিনি নিজের এ আমল দ্বারা একথাও প্রকাশ করতে চেয়েছিলেন যে, বিশেষ অবস্থায় সওয়ারীর উপরও তাওয়াফ করা যায়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান